Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

মাশরাফির বাড়ি পোড়ানো নিয়ে নাহিদের মন্তব্য কি সঠিক?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৮:১০
মাশরাফির বাড়ি পোড়ানো নিয়ে নাহিদের মন্তব্য কি সঠিক?

ছবি: আগামীর সময়

২০২৪ সালের ৫ আগস্টের পর নড়াইলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা এবং এটি নিয়ে তার ব্যক্তিগত মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। এই প্রেক্ষাপটকে পুঁজি করে হঠাৎ একটি বিতর্কিত দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন— ‘মাশরাফির বাড়িঘর যারা পুড়িয়েছে, তারা জুলাই বিপ্লবের সূর্যসন্তান।’

তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। একটি ফেসবুক প্যারোডি বা ব্যঙ্গাত্মক পেজের তৈরি করা কাল্পনিক ফটোকার্ডকে বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।


যেভাবে ছড়ানো হয় বিভ্রান্তি

গত ১৪ মে সন্ধ্যায় ‘Political Voice’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথম এই দাবিসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করা হয়। পরে এটি দ্রুত বিভিন্ন পেজ এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। এমনকি ‘Suborna Ahmed Bina’ নামের আরেকটি পেজ থেকেও ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে দাবি করা হয়— এই পোস্টের মাধ্যমেই নাকি ‘মানুষ সত্যটি জানতে পেরেছে।’ পোস্টগুলোর কমেন্ট বক্স বিশ্লেষণে দেখা যায়, সাধারণ ব্যবহারকারীদের অনেকেই দাবিটিকে সত্য বলে বিশ্বাস করেছেন এবং নাহিদ ইসলামকে লক্ষ্য করে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করছেন।


অনুসন্ধানে গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রের অবস্থান

ছড়িয়ে পড়া ফটোকার্ডটিতে তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র বা রেফারেন্স উল্লেখ ছিল না। দাবির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলেও দেশের মূলধারার কোনো গণমাধ্যমে নাহিদ ইসলামের এমন কোনো বক্তব্যের প্রতিবেদন বা সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজ কিংবা তার সাম্প্রতিক কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বক্তব্যেও এই ধরনের মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি।


প্রকৃত উৎস ও আসল ঘটনা

আরও গভীর অনুসন্ধানে জানা যায়, আলোচিত এই ফটোকার্ডটির মূল উৎপত্তিস্থল ‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজ। পেজটি মূলত ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার লোগো ও ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। তবে পেজটির ইউজারনেম লক্ষ্য করলে দেখা যায় সেটি হলো ‘NotAmarDesh’ এবং তাদের অফিশিয়াল ‘বায়ো’ (Bio)-তে স্পষ্টভাবে এটি একটি ‘Satire/Parody’ বা ব্যঙ্গাত্মক পেজ হিসেবে উল্লেখ করা আছে।



এই পেজটি পর্যালোচনায় দেখা যায়, তারা নিয়মিতই কোনো তথ্যপ্রমাণ ছাড়া বিভিন্ন সমসাময়িক বিষয় ও ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গাত্মক ও কৌতুকধর্মী কাল্পনিক ফটোকার্ড তৈরি করে থাকে।

সামগ্রিক তথ্য ও উৎস বিশ্লেষণে এটি প্রমাণিত যে, মাশরাফি বিন মর্তুজার বাড়ি পোড়ানোদের ‘সূর্যসন্তান’ আখ্যা দিয়ে নাহিদ ইসলামের নামে প্রচারিত বক্তব্যটির কোনো বাস্তব ভিত্তি নেই। একটি স্যাটায়ার বা প্যারোডি পেজের তৈরি করা কাল্পনিক কনটেন্টকে মূল সূত্র থেকে বিচ্ছিন্ন করে বাস্তব ঘটনা হিসেবে ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

মাশরাফিনড়াইলজুলাই বিপ্লবসূর্যসন্তাননাহিদ ইসলামএনসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে