Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

মহাখালীতে পথচারীকে পিটিয়ে হত্যার দাবি, ঘটনা কি সত্য?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৮:২৮
শেয়ার করুন:
মহাখালীতে পথচারীকে পিটিয়ে হত্যার দাবি, ঘটনা কি সত্য?

ছবি: আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, সেটি ঢাকার মহাখালী এলাকায় মধ্যরাতে এক পথচারীকে পিটিয়ে হত্যার দৃশ্য। ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, হাজীগঞ্জ শাখা’, ‘শিপন ইসলাম’ ও ‘মো. ইয়াসিন খাঁন (মৃত্যুঞ্জয়ী)’সহ বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে ভিডিওগুলো ছড়ানো হয়েছে।

তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরের ইন্দিরা নগর থানা এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় এক যুবককে মারধরের ঘটনার ভিডিও।

রিভার্স ইমেজ সার্চে যা মিলল
ভিডিওটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক তামসা সংকেত’–এর ওয়েবসাইটে গত ১৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর ইন্দিরা নগর থানা এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় এক যুবককে মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগীর অভিযোগ, আট থেকে দশজন ব্যক্তি তাকে ঘিরে ধরে লাঠি, রড ও অন্যান্য অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে কিওয়ার্ড সার্চে ২০ জুলাই, আজ সোমবার প্রকাশিত একই ঘটনা-সংক্রান্ত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, ঘটনাটি গত ১৭ জুলাই সংঘটিত হয়। এ ঘটনায় ইন্দিরা নগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এ ছাড়া চারজনকে শনাক্ত করা গেছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

ফলাফল
সব তথ্য-উপাত্ত যাচাই করে নিশ্চিত হওয়া যায়, ‘মধ্যরাতে মহাখালীতে পথচারীকে পিটিয়ে হত্যা করা হচ্ছে’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঢাকার মহাখালীর নয়। এটি ভারতের লক্ষ্ণৌর ইন্দিরা নগর থানা এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় এক যুবককে মারধরের ঘটনার ভিডিও, যা ভিন্ন দাবি দিয়ে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেকমহাখালীপথচারীকে পিটিয়ে হত্যার দৃশ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে