Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

নাহিদ ইসলামের বাড়িতে আগুনের দাবিতে কুমিল্লার পুরনো ভিডিও প্রচার

আগামীর সময় ফ্যাক্ট চেক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৮:১৪
শেয়ার করুন:
নাহিদ ইসলামের বাড়িতে আগুনের দাবিতে কুমিল্লার পুরনো ভিডিও প্রচার

ছবি: আগামীর সময়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় সংসদ সদস্য নাহিদ ইসলামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত ভিডিওটি নাহিদ ইসলামের বাড়িতে অগ্নিসংযোগের নয়। এটি গত ১৪ নভেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি বাজারে অগ্নিকাণ্ডের দৃশ্য।

কী ভিডিও ছড়াচ্ছে?

ফেসবুকের ‘মোহাম্মদ রাশেদ’ নামের একটি আইডি থেকে গতকাল ৩৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘এনসিপির দে-শ ধংশ কারি জঈী গোপাল ভার নাহিদ ইসলামের বাড়ীতে আ/গুন ধরিয়ে দিয়েছে তৌহীদী জনতা।’

ভিডিওতে রাতের অন্ধকারে একটি স্থাপনায় আগুন জ্বলতে দেখা যায়। আগুনের শিখা ক্রমেই ছড়িয়ে পড়ছে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। বিভিন্ন দিক থেকে আগুনের দৃশ্য ধারণ করতে দেখা যায়। একপর্যায়ে আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং আশপাশের স্থাপনাগুলোও আগুনের আলোয় আলোকিত হয়ে ওঠে। ভিডিওর শেষ দিকে ঘটনাস্থলের আশপাশে কয়েকজন ব্যক্তিকে চলাচল করতে দেখা যায়।

তবে ভিডিওতে স্থাপনাটির পরিচয়, অগ্নিকাণ্ডের কারণ কিংবা কারা আগুন দিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য নেই।

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি ১৮৬ বার শেয়ার হয়েছে। এতে প্রায় দুই হাজার প্রতিক্রিয়া পড়েছে।

যাচাইয়ে যা মিলছে

ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ১৪ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর কয়েকটি দৃশ্যের মিল রয়েছে।

ডিবিসি নিউজের ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০-১২টি দোকান পুড়ে ছাই।’

পরবর্তী সময়ে ডিবিসি নিউজের ওয়েবসাইটে এ অগ্নিকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে আলোচিত ভিডিওর সঙ্গে মিলে যায়— এমন একটি স্থিরচিত্রও যুক্ত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রাথমিকভাবে চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ছাড়া নাহিদ ইসলামের বাড়িতে আগুন দেওয়ার দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমে তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, নাহিদ ইসলামের বাড়িতে আগুন দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার। এটি গত ১৪ নভেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডের দৃশ্য।

নাহিদ ইসলামবিরোধীদলঅগ্নিকাণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার