Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

নেপালে যখন স্বজনের খোঁজে হাহাকার, তখন মিথ্যা তথ্যে সয়লাব সামাজিক মাধ্যম

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৭:৫১
নেপালে যখন স্বজনের খোঁজে হাহাকার, তখন মিথ্যা তথ্যে সয়লাব সামাজিক মাধ্যম

গ্রাফিকস: আগামীর সময়

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক ভুয়া ও পুরনো ভিডিও, সম্পাদিত ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট। বাস্তব দুর্যোগের সঙ্গে এসব ভুয়া তথ্য মিশে যাওয়ায় নিখোঁজ স্বজনদের খোঁজে থাকা পরিবার থেকে শুরু করে উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ— সবাই পড়ছেন বিভ্রান্তিতে।

নেপালের রসুবা ও নুয়াকোট জেলায় ভোটেকোশী নদীর আকস্মিক ঢলে বসতি প্লাবিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংসযজ্ঞের নানা ভিডিও ছড়িয়ে পড়ে। এর কিছু বাস্তব দুর্যোগের হলেও সেগুলো ছিল অন্য দেশ বা আগের কোনো ঘটনার। আবার কিছু ভিডিও ডিজিটালি পরিবর্তিত এবং কয়েকটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি বলে তথ্য-যাচাইকারীরা নিশ্চিত করেছেন।

দুর্যোগের সময়ে যখন পরিবারগুলো নিখোঁজ স্বজনদের সন্ধানে উদ্বিগ্ন এবং কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে ব্যস্ত, তখন এসব ভুয়া তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে ভিউ, লাইক ও শেয়ারের পেছনে ছোটা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে ভয়াবহ দুর্যোগও পরিণত হয়েছে আকর্ষণীয় কনটেন্টে। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে আজ সোমবার উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ আগস্ট ‘প্রকাশ কুঁওয়ার’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভয়াবহ বন্যার একটি ভিডিও পোস্ট করা হয়। ৭০ লাখের বেশি ভিউ পাওয়া ভিডিওটি ‘হাইভ মডারেশন’ বিশ্লেষণে ৯৭ দশমিক ২ শতাংশ সম্ভাবনায় এআই-নির্মিত বলে শনাক্ত হয়। এক্সের কমিউনিটি নোটস ও বিবিসি ভেরিফাইও ভিডিওটিকে ভুয়া বলে নিশ্চিত করে।

এর আগে ‘দুধৌলি এফএম’ নামের একটি ফেসবুক পেজে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংকে উদ্ধারকাজে সুড়ঙ্গের ভেতরে থাকার দাবি করে একটি ভিডিও ছড়ানো হয়। পরে ফ্যাক্ট-চেকাররা জানালেন, সেটি ভারতের উত্তরাখণ্ডের পুরনো উদ্ধার অভিযানের ফুটেজ।

এ ছাড়া নেপালের হিমবাহ ধসে আকস্মিক বন্যার দৃশ্য দাবি করে ছড়ানো একটি ভিডিওর উৎস পাওয়া যায় যুক্তরাষ্ট্রের আলাস্কার কলাম্বিয়া হিমবাহ। রসুবার একটি বসতি বন্যায় ধ্বংস হওয়ার দাবিতে ছড়ানো ‘আগের ও পরের’ ছবিও কৃত্রিম বলে শনাক্ত করেছে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের ফ্যাক্ট-চেকিং ইউনিট।

ভুয়া কনটেন্টের পাশাপাশি মৃতদেহ ও ধ্বংসযজ্ঞের বীভৎস ছবিও ছড়িয়ে পড়ছে। নেপাল প্রেস কাউন্সিল জানিয়েছে, গত চার দিনে ৭২ জনকে অনুপযুক্ত কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিকাল ৫টা পর্যন্ত এ বিষয়ে ১০১টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৬৭টি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বীভৎস দৃশ্য পোস্টের অভিযোগ।

ফ্যাক্ট-চেকারদের মতে, দুর্যোগের সময় ঘটনাস্থল থেকে যাচাইকৃত তথ্য আসতে দেরি হওয়ায় ‘তথ্যের শূন্যতা’ তৈরি হয়। এই সুযোগে ভিউ ও ভাইরালের আশায় যাচাই ছাড়াই পুরনো, ভুয়া কিংবা এআই কনটেন্ট ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমও একই ধরনের কনটেন্ট বারবার দেখিয়ে বিভ্রান্তি বাড়ায়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের ভুয়া তথ্য শুধু সাধারণ মানুষকে বিভ্রান্তই করে না; উদ্ধার অভিযানেও সমস্যা তৈরি করতে পারে। জেনারেটিভ এআইয়ের কারণে এখন কয়েক মিনিটেই বিশ্বাসযোগ্য ভুয়া ছবি ও ভিডিও তৈরি সম্ভব হওয়ায় দুর্যোগের সময় তথ্য যাচাই আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

নেপালবন্যাভূমিধসেউদ্ধারকর্মী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    advertiseadvertise