Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ডাকাতির চেষ্টাকে 'জিজিয়া কর না দেওয়ার হামলা' দাবি বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৮:০৬
ডাকাতির চেষ্টাকে 'জিজিয়া কর না দেওয়ার হামলা' দাবি বলে প্রচার

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  একটি তথ্য ছড়িয়ে দাবি করা হচ্ছে— খুলনার হিন্দু মালিকানাধীন ‘শ্যামা জুয়েলার্স’-এর মালিক জিজিয়া কর দিতে অস্বীকৃতি জানালে ইসলামপন্থীরা দোকানটিতে লুটের চেষ্টা চালায়। (উল্লেখ্য, ঐতিহাসিকভাবে জিজিয়া হলো মুসলিম শাসনের অধীনে অমুসলিমদের ওপর নিরাপত্তা ও সামরিক সেবা থেকে অব্যাহতির বিনিময়ে ধার্য করা একটি ফি বা কর)। এক্স পোস্টটিতে ‘খুলনায় হিন্দু মালিকানাধীন শ্যামা জুয়েলার্স লুট করার চেষ্টা করেছে জামায়াতে ইসলামীর গুন্ডারা’ শীর্ষক একটি ফটোকার্ডও যুক্ত করা হয়।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি একটি চলমান অপরাধমূলক ঘটনার ভুলভাবে উপস্থাপন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার করা হচ্ছে। ঘটনাটি কোনো জিজিয়া কর আদায় বা ধর্মীয় সহিংসতার নয়; বরং এটি একটি সাধারণ সশস্ত্র ডাকাতির চেষ্টার ঘটনা।

অনুসন্ধানের তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে স্থানীয় ও জাতীয় গণমাধ্যম—‘খুলনার প্রতিচ্ছবি’, ‘দেশ চ্যানেল’ এবং ‘আজকের পত্রিকা’-য় প্রকাশিত সংবাদের সাথে ঘটনাটির সূত্র খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে খুলনার নিউ মার্কেটের শ্যামা জুয়েলার্সে ৮ থেকে ১০ জনের একটি সংগঠিত সশস্ত্র দল ডাকাতির চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মালিক ও কর্মচারীদের ভয় দেখায় এবং দোকানটি লুটের চেষ্টা করে, যার ফলে নিউ মার্কেটের মতো ব্যস্ত এই বাণিজ্যিক এলাকায় তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের বক্তব্য ও মূল তথ্য

ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম নিশ্চিত করেন যে, ১০ থেকে ১২ জন লোক জুয়েলারি দোকানে ঢোকার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। তিনি জানান, দোকান বন্ধ থাকায় পুলিশ অবিলম্বে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে পারেনি, তবে তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে।

উল্লিখিত সংবাদ প্রতিবেদন কিংবা পুলিশ— কোনো পক্ষই হামলাকারীদের ইসলামপন্থী বা জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে চিহ্নিত করেনি। এ ছাড়া জিজিয়া দাবি করার কথা কিংবা এই ডাকাতির চেষ্টার পেছনে দোকান মালিকের ধর্মীয় পরিচয় জড়িত থাকার বিষয়েও পুলিশ বা প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্য-প্রমাণ ও দাপ্তরিক অনুসন্ধানের ভিত্তিতে এটি শতভাগ নিশ্চিত যে, এক্সে ছড়ানো দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। খুলনার নিউ মার্কেটে একটি জুয়েলারি দোকানে সংঘটিত সশস্ত্র ডাকাতির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই জিজিয়া কর ও সাম্প্রদায়িক উদ্দেশ্য জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে।

শ্যামা জুয়েলার্স লুটহিন্দু মালিকানাধীনখুলনাজিজিয়া কর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা