Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

ড. ইউনূসের নামে 'পুলিশ হত্যার বিচার হলে ৫০ বছর পেছাবে বাংলাদেশ' দাবিটি ভিত্তিহীন

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৬:৪১
ড. ইউনূসের নামে 'পুলিশ হত্যার বিচার হলে ৫০ বছর পেছাবে বাংলাদেশ' দাবিটি ভিত্তিহীন

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের ছবিযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, “পুলিশ হত্যার তদন্ত এবং বিচার শুরু হলে বাংলাদেশ সরাসরি ৫০ বছর পিছিয়ে যাবে”- এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। কিন্তু যাচাই করে দেখা যায়, এই দাবিটি সঠিক নয়।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা গ্রহণযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও ড. ইউনূসের এমন কোনো বক্তব্যের প্রমাণ মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে জানা যায়, এসংক্রান্ত ফটোকার্ডটির সূত্রপাত ২৮ ফেব্রুয়ারি ‘MD Al-Amin’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে। মূল ফটোকার্ডটিতে ‘ধ্বজভঙ্গ টিভি।। বিনোদন’ লেখা থাকলেও পরবর্তীতে প্রচারিত সংস্করণে সেটি পরিবর্তন করে ‘JOY ZERO CHANNEL Entertainment’ লেখা যুক্ত করা হয়েছে।

প্রোফাইলটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, সেখানে এ ধরনের আরও অনেক ব্যঙ্গাত্মক ও ভিত্তিহীন পোস্ট রয়েছে। অর্থাৎ আলোচিত ফটোকার্ডটিও মূলত ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছিল।

এছাড়া ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজসহ নির্ভরযোগ্য সূত্রগুলোতেও এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সুতরাং “পুলিশ হত্যার তদন্ত এবং বিচার শুরু হলে বাংলাদেশ সরাসরি ৫০ বছর পিছিয়ে যাবে”- ড. ইউনূস এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা।

ড. ইউনূসপুলিশ হত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise