Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

‘আমার মার আর কেউ নেই’ ভাইরাল ভিডিওটি জুলাই আন্দোলনের নয়

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ২০:২৯
‘আমার মার আর কেউ নেই’ ভাইরাল ভিডিওটি জুলাই আন্দোলনের নয়

ছবি: আগামীর সময়

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এক আন্দোলনকারীর নির্মম আর্তনাদের দৃশ্য—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচারিত হয়েছে। ভিডিওটিতে একজন তরুণকে আকুতি জানিয়ে বলতে দেখা যায়, ‘ভাই আমাকে ছাইড়া দেন, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই'। দৃশ্যটি দেখে সাধারণ নেটিজেনদের মধ্যে বেশ আবেগঘন ও সংবেদনশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়। ভিডিওটি জুলাই আন্দোলনের বাস্তব কোনো ঘটনার নয়; বরং এটি একটি স্ক্রিপ্টেড ভিডিওর দৃশ্য।

আসল ভিডিওর উৎস অনুসন্ধান

অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি মূলত ‘শেরপুরের ভাড়াটিয়া’ নামক একটি ফেসবুক পেজে গত ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রথম আপলোড করা হয়। ভিডিওটির মূল ক্যাপশনে লেখা ছিল, আগে ‘শেখ হাসিনার ইশারায় সব হইতো। এখন কার ইশারায় হচ্ছে?’।

ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এর ২০ সেকেন্ডের মাথায় একটি গুলির মতো শব্দ শোনা যায় এবং ভিডিওতে থাকা ব্যক্তিটির গায়ে কোনো গুলি না লাগলেও তিনি গুলি লেগে আহত হওয়ার অভিনয় করেন।


স্ক্রিপ্টেড হওয়ার প্রমাণ

‘শেরপুরের ভাড়াটিয়া’ নামক উক্ত ফেসবুক পেজটি আরও পর্যালোচনা করে দেখা গেছে, সেখানে একই ব্যক্তিকে নিয়মিত বিভিন্ন ধরনের বিনোদনমূলক, সামাজিক ও মানবিক সচেতনতা বিষয়ক স্ক্রিপ্টেড ভিডিওতে অভিনয় করতে দেখা যায়। পেজটির অন্যান্য কনটেন্ট এবং অভিনয়ের ধরণ থেকে এটি স্পষ্ট যে, আলোচিত ভিডিওটি কোনো বাস্তব সংঘাত বা জুলাই আন্দোলনের প্রকৃত চিত্র নয়, এটি সম্পূর্ণ অভিনয়।

সামগ্রিক তথ্য ও উৎস বিশ্লেষণ শেষে এটি নিশ্চিত যে, জুলাই আন্দোলনে এক আন্দোলনকারীর আর্তনাদের দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। একটি বিনোদনমূলক ফেসবুক পেজের নাটকের দৃশ্যকে বাস্তব ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে নেটিজেনদের মাঝে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

জুলাই আন্দোলননির্মম আর্তনাদসংবেদনশীলআবেগঘনশেখ হাসিনাস্ক্রিপ্টেড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন