Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

এআই ছবি দিয়ে মির্জা আব্বাসের গ্রেপ্তারের ভুয়া প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২০:২২
এআই ছবি দিয়ে মির্জা আব্বাসের গ্রেপ্তারের ভুয়া প্রচার

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি ‘গ্রেপ্তার হলেন মির্জা আব্বাস’ শিরোনামে যমুনা টিভির লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

তবে অনুসন্ধানে জানা গেছে, ওই শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও গ্রেপ্তার করা হয়নি।

প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ডিজিটাল সম্পাদনার মাধ্যমে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ভাইরাল ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো ব্যবহার করে মির্জা আব্বাসের একটি ছবি সংযুক্ত করা হয়েছে। তবে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি।

এ ছাড়া মির্জা আব্বাসের মতো একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেপ্তার হলে তা মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু প্রাসঙ্গিক কি-ওয়ার্ডে অনুসন্ধান করেও কোনো নির্ভরযোগ্য সূত্রে এ দাবির সত্যতা মেলেনি।

অন্যদিকে, গত ৩ এপ্রিল ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। অর্থাৎ, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, গ্রেপ্তারের কোনো তথ্য নেই।

এদিকে, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি একাধিক এআই ডিটেকশন টুল দিয়ে যাচাই করে দেখা গেছে, সেটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি।

সুতরাং, যমুনা টিভির নামে ছড়ানো ‘মির্জা আব্বাস গ্রেপ্তার’ শিরোনামের ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। এটি এআই-নির্মিত ছবি ব্যবহার করে তৈরি একটি অপপ্রচার।

মির্জা আব্বাস
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise