Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

‘জুলাইয়ের প্রথম মুক্তিযোদ্ধা ড. ইউনূস’ শীর্ষক মন্তব্য করেননি নাহিদ ইসলাম

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১৮:০৪
‘জুলাইয়ের প্রথম মুক্তিযোদ্ধা ড. ইউনূস’ শীর্ষক মন্তব্য করেননি নাহিদ ইসলাম

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “জুলাইয়ের প্রথম মুক্তিযোদ্ধা ড. ইউনুস স্যার” শিরোনামে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলামের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত এই মন্তব্যটি নাহিদ ইসলাম করেননি। দাবিটির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টগুলোতে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি।

পাশাপাশি প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও বিশ্বাসযোগ্য কোনো গণমাধ্যম বা সূত্রে এ ধরনের বক্তব্যের প্রমাণ মেলেনি।

অনুসন্ধানে আরও জানা যায়, ‘গজবভিশন’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৪ মার্চ ফটোকার্ডটি প্রথম প্রকাশ করা হয়। পেজটির বায়োতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এটি একটি সার্কাজম ও ব্যঙ্গাত্মক কনটেন্টভিত্তিক পেজ, যেখানে সমসাময়িক বিষয়গুলোকে রসাত্মকভাবে উপস্থাপন করা হয়।

পেজটি পর্যবেক্ষণে একই ধরনের আরও ব্যঙ্গাত্মক পোস্ট দেখা যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত ফটোকার্ডটিও মূলত বিনোদনমূলক ও সার্কাজম হিসেবে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে সেটিকেই নাহিদ ইসলামের বাস্তব বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

সুতরাং, নাহিদ ইসলাম “জুলাইয়ের প্রথম মুক্তিযোদ্ধা ড. ইউনুস স্যার” শীর্ষক মন্তব্য করেছেন—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।

নাহিদ ইসলামড. ইউনূস
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise