Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

বাংলাদেশের ভাইরাল মহিষ নিয়ে কি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৬:৫৮
বাংলাদেশের ভাইরাল মহিষ নিয়ে কি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প?

ছবি: আগামীর সময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি খামারের ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’ একটি ফটোকার্ড প্রকাশ করে দাবি করেছে—বাংলাদেশে ভাইরাল হওয়া এই মহিষটিকে নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। ফটোকার্ডে ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর একটি পোস্টের স্ক্রিনশটও যুক্ত করা হয়। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট। মূলত, ডোনাল্ড ট্রাম্পের নামে একটি ভুয়া ও এডিটেড স্ক্রিনশট তৈরি করে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।



ভারতীয় সংবাদমাধ্যমের এই ফটোকার্ডটি প্রকাশের পরপরই তা বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের নজরে আসে এবং এদেশীয় একাধিক আইডি থেকেও এই ফটোকার্ডটি ব্যাপকভাবে শেয়ার ও পোস্ট করা হতে থাকে। ফলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশি নেটিজেনদের মাঝেও ডোনাল্ড ট্রাম্পের এই কথিত মন্তব্যটি নিয়ে তীব্র কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

ভাইরাল দাবি ও প্রেক্ষাপট

ভারতীয় সংবাদমাধ্যমটির ফটোকার্ডে দেখানো স্ক্রিনশট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প নাকি আন্তর্জাতিক সংবাদসংস্থা ‘রয়টার্স’-এর একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন—বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে একটি অত্যন্ত শক্তিশালী ও বিখ্যাত মহিষ রয়েছে, যা বর্তমানে বিশ্বজুড়ে আলোচিত। এমনকি মহিষটির চুল নিয়ে মজার মন্তব্য করে সেটি নিজের চুলের সঙ্গেও তুলনা করেছেন বলে স্ক্রিনশটটিতে দাবি করা হয়। এমন চমকপ্রদ দাবিটি স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক কৌতূহল সৃষ্টি করে।


অনুসন্ধান ও আসল ঘটনা

দাবিটির সত্যতা যাচাইয়ে ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে অনুসন্ধান চালানো হলেও এ ধরনের কোনো পোস্ট বা মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও জানা যায় ভাইরাল স্ক্রিনশটটিতে একটি বড় অসঙ্গতি ধরা পড়েছে। স্ক্রিনশটটিতে ট্রাম্পের যে প্রোফাইল ছবি ব্যবহার করা হয়েছে, তা তার অফিশিয়াল ট্রুথ সোশ্যাল প্রোফাইলের ছবির সঙ্গে একেবারেই মেলে না; যা তার ‘এক্স’ অ্যাকাউন্টের ছবির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে ট্রাম্পের অফিশিয়াল এক্স হ্যান্ডেলেও এমন কোনো পোস্টের অস্তিত্ব নেই।

সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের যেকোনো আলোচিত মন্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রেকিং নিউজ হিসেবে দ্রুত স্থান পায়। কিন্তু রয়টার্সসহ সংশ্লিষ্ট কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেই ডোনাল্ড ট্রাম্পের এমন কোনো বিবৃতির খবর প্রকাশিত হয়নি, যা পুরো দাবিটিকেই ভুয়া প্রমাণ করে।



মহিষটির ভাইরাল হওয়ার আসল সূত্র

অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জের একটি খামারের বিরল প্রজাতির একটি মহিষের চেহারা ও চুলের বিন্যাসের সাথে ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত মিল থাকায় খামারি শখ করে এর নাম দেন ‘ডোনাল্ড ট্রাম্প’। গত ১০ মে এই মহিষটি নিয়ে দেশের মূলধারার সংবাদমাধ্যম ‘নিউজ ২৪’ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এরপরই এটি ফেসবুকে ভাইরাল হয়। দেশীয় গণ্ডি পেরিয়ে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সাড়া ফেলে এবং একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে ভাইরাল হওয়া মহিষটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজে কোনো মন্তব্য করেননি।



সামগ্রিক তথ্য-প্রমাণ ও ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্রোফাইল বিশ্লেষণ শেষে এটি শতভাগ স্পষ্ট যে, ভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’র প্রকাশিত ফটোকার্ডের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশে ভাইরাল হওয়া মহিষটি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো মন্তব্য করার প্রমাণ নেই; প্রচারিত স্ক্রিনশটটি একটি এডিটেড অংশ মাত্র।

ডোনাল্ড ট্রাম্পমহিষচুলট্রুথ সোশ্যাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন