মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন একটি মানচিত্র ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি প্রকাশ করেন তিনি। এতে যুক্তরাষ্ট্রের পতাকার নিচে কানাডা, মেক্সিকো, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, কিউবা, জ্যামাইকা, গুয়াতেমালাসহ উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দেখানো হয়েছে। সব মিলিয়ে মানচিত্রে ৩৭টি দেশ ও অঞ্চল ঢাকা পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।মানচিত্রের ওপর লেখা রয়েছে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’। তবে এ...