Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

নকল বিয়ের পর এবার একসঙ্গে ছুটি কাটাচ্ছেন হানিয়া ও আসিম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫
নকল বিয়ের পর এবার একসঙ্গে ছুটি কাটাচ্ছেন হানিয়া ও আসিম

হানিয়া আমির ও আসিম আজহার

পাকিস্তানি বিনোদন জগতের সবচেয়ে চর্চিত জুটি হানিয়া আমির এবং আসিম আজহার কি তবে মান অভিমান ভুলে আবারও এক হলেন? গত কয়েক সপ্তাহ ধরে তাঁদের বিয়ে নিয়ে চলা তুমুল জল্পনার মাঝে এবার নতুন মোড়। সম্প্রতি এই জুটিকে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে, যা তাঁদের পুরনো প্রেম জোড়া লাগার গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

​ঘটনার সূত্রপাত হানিয়ার ২৯তম জন্মদিনকে কেন্দ্র করে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিজের জন্মদিন উপলক্ষে ইসলামাবাদে একটি জমকালো ‘বিয়ে’ থিমযুক্ত পার্টির আয়োজন করেন হানিয়া। হলুদ রঙের বিয়ের পোশাক, ফুলের গয়না এবং মেহেন্দির সাজে হানিয়াকে দেখে সবাই চমকে যান। সেই অনুষ্ঠানে আসিম আজহারের সঙ্গে তাঁর একটি নাচের ভিডিও ভাইরাল হতেই চারদিকে রটে যায় যে তাঁরা গোপনে বিয়ে সেরে ফেলেছেন। পরে নিজেই হাসিমুখে রহস্য ফাঁস করে হানিয়া বলেন, “আমি বিয়ে করেছি, তবে সেটা নকল” মূলত ভক্তদের দীর্ঘদিনের কৌতূহল মেটাতেই মজার ছলে এই ‘ফেক ওয়েডিং’ এর আয়োজন করেছিলেন তিনি।

​তবে এই নাটকীয় ঘটনার রেশ কাটতে না কাটতেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে হানিয়া ও আসিমকে এক ভক্তের সঙ্গে পোজ দিতে দেখা গেছে। জানা গেছে, তাঁরা বর্তমানে একসঙ্গে অবকাশ যাপন করছেন। শুধু তাই নয়, গত ভ্যালেন্টাইনস ডে তেও একে অপরের উদ্দেশে বিশেষ স্টোরি শেয়ার করেছিলেন এই দুই তারকা, যা নেটিজেনদের নজর এড়ায়নি।

​চলতি বছরের শুরুতে গুঞ্জন উঠেছিল যে, ২০২৬ সালেই বিয়ের পিঁড়িতে বসবেন হানিয়া। আসিম আজহারের বাড়িতে আয়োজিত একটি কাওয়ালি অনুষ্ঠানে হানিয়ার উপস্থিতি সেই জল্পনার পালে হাওয়া দেয়। যদিও এখন পর্যন্ত সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি এই জুটি, তবে বারবার তাঁদের একসঙ্গে দেখা যাওয়া এবং হানিয়ার এই ‘নকল বিয়ে’র রসিকতা অনেক বড় কোনো খবরের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন তাঁদের অনুগামীরা।


সূত্রঃ দি সিয়াসাত ডেইলি

হানিয়া আমিরআসিম আজহার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise