Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

তুরস্কের বিমানবন্দরে বিপাকে নুসরাত ফারিয়া!

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৯:১৭
তুরস্কের বিমানবন্দরে বিপাকে নুসরাত ফারিয়া!

মৃত্যু মিছিলে আতঙ্ক বাড়ছে মধ্যপ্রাচ্যে। সেখানকার এই পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বের। প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। মধ্যপ্রাচ্যে ক্রমশ তীব্র হয়ে ওঠা সংঘাতের আবহে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক আকাশপথেও।

ইসরায়েল ও আমেরিকা ইরান-কে ঘিরে যে সামরিক হামলায় জড়িয়েছে, তার প্রভাব পড়েছে গোটা অঞ্চলের বিমান চলাচলে। মধ্যপ্রাচ্যের একাধিক আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। নির্ধারিত দুবাইগামী ফ্লাইট বাতিল হওয়ায় তাঁকে আটকে পড়তে হয় তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে।

গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতেই নিজের ফেসবুক পেজে এই ঘটনা জানিয়ে একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। সেই দিনের অভিজ্ঞতাকে তিনি বর্ণনা করেন “দুঃস্বপ্নের মতো” বলে। নুসরাত জানান, তাঁর পরিকল্পনা ছিল ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার। কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যায় যখন জানা যায় সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

ফারিয়া সামাজিক মাধ্যমে লিখেছেন,“ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধের পরিস্থিতি, আর সংযুক্ত আরব আমিরশাহির আকাশপথ বন্ধ। মুহূর্তে সব থেমে গেল। আমার ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবী বদলে যাচ্ছে। এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।”

বিশ্ব পরিস্থিতির টানাপোড়েনের সেই চাপ বিমানবন্দরের পরিবেশেও স্পষ্ট ছিল বলে জানান তিনি। তবু বিশৃঙ্খলার মাঝেও বিশ্বাস আর প্রিয়জনদের সমর্থন তাঁকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে। ইস্তানবুলে থাকা এক বন্ধুর পরিবারকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। বারবার খোঁজ নেওয়া, পাশে থাকা, নিরাপত্তা নিশ্চিত করার সেই মানবিকতায় ভেঙে পড়তে দেননি তাঁকে।

এই অভিনেত্রী লিখেছেন, “এই বিশৃঙ্খলার মাঝেও ঈশ্বরের কৃপা আর মানুষের ভালবাসাই আমাকে ধরে রেখেছে। ইস্তানবুলে আমার বন্ধুর পরিবার যেভাবে পাশে থেকেছে, বারবার খোঁজ নিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করেছে, তা কখনও ভুলব না। তাদের ভালোবাসা আমাকে আজ ভেঙে পড়তে দেয়নি।”

অপেক্ষার সেই অনিশ্চিত মুহূর্তকে ধরে রাখতে বিমানবন্দর থেকেই একটি ছবিও শেয়ার করেন তিনি। পরে এই চিত্রনায়িকা জানান, তিনি এখন ঢাকার পথে। মন ভারী হলেও কৃতজ্ঞতায় ভরা তাঁর অনুভূতি। তাই তো পোস্ট শেষে তাঁর একটাই প্রার্থনা, “এখন প্লেনে বসে ঢাকায় ফিরছি। মনটা ভারী, কিন্তু কৃতজ্ঞ। শুধু চাই ,পৃথিবীটা যেন একটু শান্ত হোক।”

নুসরাত ফারিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন