Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

আনন্দ শঙ্করের নতুন বাজিতে বিক্রম

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৪০
আনন্দ শঙ্করের নতুন বাজিতে বিক্রম

আনন্দ শঙ্করের নতুন অ্যাকশন ছবিতে ফিরছেন চিয়ান বিক্রম

সাউথ সিনেমা জগতের অন্যতম ‘মেথড অ্যাক্টর’ এবং গিরগিটির মতো রূপ বদলে ওস্তাদ চিয়ান বিক্রমের ফ্যানদের জন্য বড় খবর! ‘বীরা ধীরা সূরন: পার্ট ২’ ওটিটিতে কাঁপানোর পর, বিক্রম এবার কোমড় বেঁধে নেমে পড়েছেন তার নতুন মেগা প্রজেক্ট ‘চিয়ান৬৩’ নিয়ে। সম্প্রতি ছবিটির প্রথম ঝলক ‘ফার্স্ট ফ্লেম’ মুক্তি পেয়ে ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। তবে ছবিটির হাই-ভোল্টেজ অ্যাকশনের পাশাপাশি এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বিক্রমের পারিশ্রমিক এবং বলিউডের মতো সাউথেও শুরু হওয়া লভ্যাংশ ভাগাভাগির নতুন ট্রেন্ড নিয়ে।

ট্রেড অ্যানালিস্ট ও ইনসাইডার মুকিল বর্ধননের রিপোর্ট অনুযায়ী, বিক্রম তার এই ৬৩তম ছবির জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। অনেকে মনে করতে পারেন বিক্রমের মতো মেগাস্টারের জন্য এই অঙ্কটি কম, কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। বর্তমান সিনেমা বাজারের উত্থান-পতনের কথা মাথায় রেখে বিক্রম তার ফিক্সড অগ্রিম ফি বা পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন, যার বিনিময়ে তিনি ছবির ব্যবসার লভ্যাংশ মডেলের চুক্তি করেছেন। ছবি যদি বক্স অফিসে সুপারহিট হয়, তবে বিক্রমের মোট আয় তার আগের সব ছবির রেকর্ড ছাড়িয়ে যাবে। এটি প্রমাণ করে যে বিক্রম শুধু একজন বড় অভিনেতাই নন, একজন দূরদর্শী বিজনেস মাইন্ডেড পারসোনালিটিও বটে।

আরও পড়ুন

২৫ বছর পর এক ফ্রেমে আমির খান ও সানি দেওল

১৪ জুন ২০২৬

২০১৬ সালের ব্লকবাস্টার সায়েন্স-ফিকশন থ্রিলার ‘ইরু মুগান’-এর সেই ‘লাভ’ এবং ‘অখিলেন’ চরিত্রের দ্বৈত রূপান্তর দর্শকেরা আজও ভোলেননি। ১০ বছর পর সেই পরিচালক আনন্দ শঙ্করের সাথে বিক্রমের এই পুনর্মিলন স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী করে দিয়েছে। ছবির ফার্স্ট গ্লিম্পস-এ বিক্রমের ধোঁয়াটে ব্যাকগ্রাউন্ডে ‘মাস এন্ট্রি’ এবং ব্যাকগ্রাউন্ডে সন্তোষ নারায়ণনের কান ফাটানো দুর্দান্ত মিউজিক বিট ইঙ্গিত দিচ্ছে, এটি থিয়েটারে দর্শকদের সিটি ও হাততালি কুড়ানোর জন্য একদম পারফেক্ট কমার্শিয়াল অ্যাকশন ধামাকা হতে চলেছে।

যারা এখনও বিক্রমের শেষ কাজ দেখেননি, তাদের জন্য জানিয়ে রাখা ভালো, প্রাইম ভিডিওতে ওটিটি রিলিজের পর থেকে ‘বীরা ধীরা সূরন: পার্ট ২’ দর্শকদের দারুন প্রশংসা কুড়াচ্ছে। যেখানে এক সাধারণ মুদি দোকানদারের গ্যাংস্টার রূপে ফেরার গল্প দেখানো হয়েছে। আর বিক্রমের এই নতুন ছবি ‘চিয়ান ৬৩’ ২০২৬ সালের শেষ দিকে কিংবা ২০২৭-এর একদম শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটিতে বিক্রমের সাথে স্ক্রিন শেয়ার করবেন রিয়া শিবু, বর্ষীয়ান এম এস ভাস্কর এবং উর্বশীর মতো চেনা মুখেরা।

চরিত্রের জন্য নিজের শরীরকে ভেঙে চুরমার করতে যার কোনো দ্বিধা নেই, সেই চিয়ান বিক্রমের এই নতুন অ্যাকশন রূপ বক্স অফিসে নতুন কোনো ইতিহাস লেখে কি না, তা দেখার জন্য এখন পুরো ভারতের সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

চিয়ান বিক্রমফার্স্ট ফ্লেমদক্ষিণী সিনেমাদক্ষিণী তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়