Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

কম গুরুত্ব পেয়েও জন নায়গনে কেন অভিনয় করলেন পূজা?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৫:১৪
কম গুরুত্ব পেয়েও জন নায়গনে কেন অভিনয় করলেন পূজা?

পূজা হেগড়ে ও থালপতি বিজয়

সুপারস্টার থালপতি বিজয় ও পূজা হেগড়ের রসায়ন বিস্ট সিনেমায় দর্শকরা দারুণ পছন্দ করেছিলেন। পরিচালক এইচ বিনোথের আসন্ন রাজনৈতিক থ্রিলার ‘জন নায়গন’-এ আবারও দেখা যাবে এই জুটিকে।

তবে সম্প্রতি পরিচালক জানান, এই সিনেমায় পূজার স্ক্রিনটাইম বেশ কম। এরপরই প্রশ্ন ওঠে, কেন তবে ছোট চরিত্রে অভিনয় করতে রাজি হলেন এই তারকা অভিনেত্রী? অবশেষে সেই গোপন কারণ প্রকাশ্যে আনলেন পূজার ঘনিষ্ঠ এক সূত্র।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে, কেবল স্ক্রিনটাইমের হিসাব কষে পূজা এই ছবিতে যোগ দেননি। থালপতি বিজয় অভিনয় জীবন ছেড়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করতে যাচ্ছেন, আর জন নায়গনই হলো রূপালি পর্দায় তার শেষ ছবি।

বিজয়ের এই ঐতিহাসিক শেষযাত্রার অংশ হতে এবং সিনেমাটিকে স্মৃতিমধুর করে তুলতেই এতে অভিনয় করতে রাজি হয়েছেন পূজা। বিজয়ের সাথে তার চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই স্ক্রিনটাইম ছোট হওয়া সত্ত্বেও তিনি সানন্দে সম্মতি জানান।

আরও পড়ুন

বাবা হতে চলেছেন নির্মাতা আরিয়ান খান

২৩ জুলাই ২০২৬

বিজয় ও পূজা হেগড়ে ছাড়াও এই ছবিতে বড় দুটি চরিত্রে দেখা যাবে বলিউড তারকা ববি দেওল ও তরুণ অভিনেত্রী মমিথা বাইজুকে।

ছবির গল্প নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করা হলেও অফিশিয়াল সারসংক্ষেপ থেকে জানা গেছে, এটি এক সাধারণ মানুষের গল্প। স্থানীয় এক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কীভাবে এক অতি সাধারণ মানুষ সাধারণ জনগণের চোখে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে এবং পরবর্তীতে অনিচ্ছাসত্ত্বেও জনতার নেতায় পরিণত হয়—তা নিয়েই এগিয়েছে জন নায়গনের মূল কাহিনি।

এইচ বিনোথ পরিচালিত এই মেগা প্রজেক্টটি চলতি বছরের ৯ই জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির কারণে তা আটকে যায়।

সেনাবাহিনী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠায় ছবিটি পুনর্মূল্যায়ন কমিটির কাছে পাঠানো হয়েছিল। সমস্ত জটিলতা কাটিয়ে চলতি মাসের শুরুতেই সিনেমাটি এ সার্টিফিকেট লাভ করে।

আজ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বিজয়ের শেষ এই সিনেমাটি, যা দেখতে প্রেক্ষাগৃহে ভক্তদের ঢল নেমেছে।

পূজা হেগড়েথালাপতি বিজয়জন নায়গন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে