Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

যে চরিত্রের জনপ্রিয়তায় সুদীপ হয়ে উঠলেন ‘কিচ্চা সুদীপ’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯
যে চরিত্রের জনপ্রিয়তায় সুদীপ হয়ে উঠলেন ‘কিচ্চা সুদীপ’

‘ইগা’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন কিচ্চা সুদীপ

কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা ও পরিচালক কিচ্চা সুদীপ আজ ৫৩ বছরে পা দিলেন। ১৯৯৭ সালে ক্যারিয়ার শুরু করা এ অভিনেতা দেখতে দেখতে বিনোদন জগতে কাটিয়ে দিয়েছেন প্রায় তিন দশক।

সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার যে অনন্য দক্ষতা তিনি দেখিয়েছেন, তারই ফলশ্রুতিতে তিনি আজ শুধু কর্ণাটক বা দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ নন, বরং পুরো ভারতের অন্যতম জনপ্রিয় প্যান-ইন্ডিয়ান তারকা।

১৯৯৭ সালে ‘থায়াভাবা’ সিনেমার মাধ্যমে অভিনয়ের ক্যারিয়ার শুরু করলেও সুদীপের ভাগ্য বদলে যায় ২০০১ সালের ‘হুচ্চা’ সিনেমাটির মাধ্যমে।

সিনেমাটিতে তার দুর্দান্ত ও তীব্র অভিনয় দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, ছবির চরিত্র কিচ্চা নামটি তার আসল নামের সঙ্গেই চিরতরে জুড়ে যায়। এরপর থেকে ভক্তদের কাছে তিনি শুধুই ‘কিচ্চা সুদীপ’।

অভিনয়ের পাশাপাশি ২০০৬ সালে ‘মাই অটোগ্রাফ’ পরিচালনার মাধ্যমে ক্যামেরার পেছনেও নিজের দক্ষতার প্রমাণ দেন সুদীপ।

আরও পড়ুন

সাবেক প্রেমিক রাজের প্রস্তাবে মিমির সায়

০২ সেপ্টেম্বর ২০২৬

কন্নড় ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে ২০০৮ সালে রাম গোপাল ভার্মার ‘ফুঁক’ সিনেমার মাধ্যমে হিন্দি ব্যাকগ্রাউন্ডে তার অভিষেক ঘটে।


‘ফুঁক’ সিনেমার পোস্টারতবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক আসে ২০১২ সালে এস এস রাজামৌলির ‘ইগা’ বা মাক্কি সিনেমার মাধ্যমে। এক খলনায়কের চরিত্রে অভিনয় করেও তিনি ভারত জুড়ে দর্শকদের মন জয় করে নেন।

‘ইগা’ সিনেমায় সামান্থা ও কিচ্চা সুদীপএরপর ২০১৯ সালে ‘পাইলবান’, ২০২২ সালের ফ্যান্টাসি থ্রিলার ‘বিক্রান্ত রোনা’ এবং ২০২৪ সালের অ্যাকশন ধামাকা ‘ম্যাক্স’ এর মাধ্যমে নিজেকে প্যান-ইন্ডিয়ার সেরা সুপারস্টারদের তালিকায় পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

অভিনয়, পরিচালনা, প্রযোজনা থেকে শুরু করে ছোট পর্দায় সঞ্চালনা— সব মাধ্যমেই কিচ্চা সুদীপ এক সফল ব্যক্তিত্ব।

তার ৫৩তম জন্মদিনে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির সহকর্মী ও অনুরাগীরা শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন এই পাওয়ার হাউস অভিনেতাকে।

দক্ষিণী তারকাদক্ষিণী সিনেমাজন্মদিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    advertiseadvertise