Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

বিজয়ের বিদায়ী সিনেমা মুক্তি পাচ্ছে কবে?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৪:৩৫
বিজয়ের বিদায়ী সিনেমা মুক্তি পাচ্ছে কবে?

থালাপতি বিজয়

তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এবং ভারতের তুমুল জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক ব্যস্ততা এখন তুঙ্গে। তবে রাজনীতিতে পুরোপুরি মগ্ন হওয়ার আগে ভক্তদের জন্য শেষ উপহার হিসেবে তিনি রেখে গেছেন তার অভিনয় জীবনের শেষ সিনেমা ‘জন নায়াগণ’। আর এই বিদায়ী সিনেমাটি ঘিরেই এখন বিশ্বজুড়ে তামিল সিনেমা ভক্তদের উন্মাদনা আকাশছোঁয়া।

প্রথমে সিনেমাটি ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও ভারতীয় সেন্সর বোর্ডের জটিলতায় এর মুক্তি আটকে যায়। অবশেষে সব বাধা পেরিয়ে আগামী ২৪ জুলাই বড় পর্দায় ধামাকা তুলতে আসছে বিজয়ের এই মেগা প্রজেক্ট!

বিজয়ের এই সিনেমার মুক্তি নিয়ে গত কয়েক মাস ধরে নানা গুঞ্জন চললেও ৮ জুলাই কানাডার বিখ্যাত ডিস্ট্রিবিউটর ‘ইয়র্ক সিনেমাস’-এর একটি এক্স পোস্ট পুরো নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

কানাডায় সিনেমাটির পরিবেশক ইয়র্ক সিনেমাস তাদের পোস্টে লেখে, “অবশেষে! আমাদের নিজেদের থালাপতি বিজয় ‘জন নায়াগণ’ দিয়ে বড় পর্দা কাঁপাতে পুরোপুরি প্রস্তুত। আগামী ২৪ জুলাই থেকে কানাডার থিয়েটারগুলোতে আগুন জ্বলবে। টিকিটের জন্য তৈরি হয়ে যান সবাই!”

আরও পড়ুন

এমির মনোনয়ন দৌড় থেকে বাদ সেলেনা গোমেজ

০৯ জুলাই ২০২৬

ভেতরের খবর অনুযায়ী, সেন্সর বোর্ডের সুপারিশ করা সমস্ত পরিবর্তন ও কাটছাঁট মেনে নিয়েছেন ছবির পরিচালক এইচ. বিনোদ ও প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশন্স। ফলে ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া এখন একদম শেষ ধাপে রয়েছে।

আগামী শুক্রবারের মধ্যেই ছবিটির অফিশিয়াল সেন্সর সার্টিফিকেট হাতে পাবেন নির্মাতারা। আর এই সার্টিফিকেট পাওয়ার পরপরই সিনেমাটির মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে প্রযোজনা সংস্থা।

আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটরদের ইতিমধ্যে ২৪ জুলাই মুক্তির জন্য জোর প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে ভারতের অভ্যন্তরীণ হল বণ্টন ও ব্যবসার সুবিধার্থে ২৪ জুলাইয়ের একদিন আগে, অর্থাৎ ২৩ জুলাইও বড় পর্দায় হাজির হতে পারে এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার।

কেভিএন প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত এই তারকাবহুল সিনেমায় থালাপতির বিজয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে আছেন পূজা হেগড়ে। এছাড়াও ভিলেনের চরিত্রে দেখা যাবে বলিউড তারকা ববি দেওলকে এবং গুরুত্বপূর্ণ দুই ভূমিকায় আছেন প্রকাশ রাজ ও মালয়ালম সেনসেশন মামিতা বাইজু।

বিজয়ের পূর্ণাঙ্গ রাজনৈতিক ক্যারিয়ার শুরুর পর এটিই তার প্রথম ও শেষ সিনেমা হতে যাচ্ছে, যা দেখার জন্য বিশ্বজুড়ে কোটি কোটি থালাপতি ভক্ত এখন প্রহর গুনছেন।

থালাপতি বিজয়জন নায়াগণদক্ষিণী সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা