Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

প্রভাসকে গাধার খাটুনি খাটাচ্ছেন সন্দীপ ভাঙ্গা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৪:৪৭
শেয়ার করুন:
প্রভাসকে গাধার খাটুনি খাটাচ্ছেন সন্দীপ ভাঙ্গা

সংগৃহীত ছবি

‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ কিংবা ‘অ্যানিমেল’, সিনেমার নামগুলোই বলে দেয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পর্দায় কতটা আপসহীন আর মারকুটে গল্প দেখাতে ভালোবাসেন। এবার এই ডেঞ্জারাস পরিচালকের নিশানায় পড়েছেন সাউথ ইন্ডিয়ান তথা প্যান-ইন্ডিয়া সুপারস্টার প্রভাস।

তাদের নতুন অ্যাকশন সিনেমা ‘স্পিরিট’-এর শুটিং শুরু হতেই তোলপাড় শুরু হয়েছে বিনোদন দুনিয়ায়। শোনা যাচ্ছে, ‘বাহুবলী’র পর প্রভাসের ক্যারিয়ারে যে চেনা ছক তৈরি হয়েছিল, তা এক নিমেষে ভেঙে চুরমার করে দিচ্ছেন ভাঙ্গা।

‘বাহুবলী’র সাফল্যের পর প্রভাসের ‘সাহো’, ‘রাধে শ্যাম’ কিংবা ‘আদিপুরুষ’-এর মতো সিনেমাগুলোর দিকে তাকালে দেখা যায়, সেগুলোর বেশিরভাগ শুটিংই হয়েছে স্টুডিওর চার দেয়ালের ভেতর মানে গ্রিন স্ক্রিন আর সিজিআই প্রযুক্তির সাহায্যে।

কৃত্রিম এই পরিবেশের কারণে প্রভাসের আসল যে রাফ অ্যান্ড টাফ লুক, তা হারিয়ে যাচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলেন ভক্ত ও চলচ্চিত্র সমালোচকরা। প্রভাস নিজেও সাধারণত খুব বেশি ভিড়ভাট্টা পছন্দ করেন না, তাই বন্ধ সেটেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন।

কিন্তু ভাঙ্গা তো আর দশজন পরিচালকের মতো নন! তিনি প্রভাসকে স্টুডিওর আরামদায়ক পরিবেশ থেকে সোজা টেনে নামিয়েছেন হায়দরাবাদের ধুলোবালি মাখা আসল রাস্তায়।

আরও পড়ুন

৫০০ রুপির শিশুশিল্পী থেকে মুখ্যমন্ত্রী, বিজয়ের রূপকথার গল্প

২২ জুন ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অলরেডি তোলপাড় শুরু হয়ে গেছে ‘স্পিরিট’ সিনেমার শুটিং লোকেশন নিয়ে। কিছুদিন আগেই হায়দরাবাদের বিখ্যাত ‘বিমল থিয়েটার’-এর সামনে হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে সিনেমার একটি ধামাকা অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন প্রভাস।

এখানেই শেষ নয়, বর্তমানে হায়দরাবাদের আসল এবং ঐতিহ্যবাহী ‘চঞ্চলাগুড়া সেন্ট্রাল জেল’-এর ভেতরে চলছে সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৃশ্যর শুটিং। প্রভাস নিজে কোনো বডি ডাবল ছাড়াই এই আসল লোকেশনগুলোতে শুটিং করছেন, যা এখন নেটপাড়ার হট টপিক।

‘স্পিরিট’ সিনেমায় প্রভাসকে দেখা যাবে একজন কট্টর ও রাগী পুলিশ অফিসারের চরিত্রে। ভাঙ্গা তার প্রতিটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সিনেমায় প্রভাসকে এমন এক বিধ্বংসী লুকে দেখা যাবে, যা তার ভক্তরা আগে কখনো কল্পনাও করতে পারেনি।

সিনেমার গল্পকে বাস্তবসম্মত করতে ব্যাকগ্রাউন্ড স্কোর বা মিউজিকের কাজও শুটিংয়ের আগেই প্রায় ৭০ শতাংশ শেষ করে ফেলেছেন পরিচালক।

গত কয়েক বছর ধরে প্রভাসের লুক এবং ব্যাকড্রপ নিয়ে যে সমালোচনা বাড়ছিল, সন্দীপ ভাঙ্গার এই রিয়েল লাইফ লোকেশন থিওরি সেইসব সমালোচনায় জল ঢেলে দেবে বলে ধারণা করা হচ্ছে। আর সেই উদ্দেশ্যেই যেন প্রভাসকে রীতিমতো গাধার খাটুনি খাটাচ্ছেন পরিচালক।

এটা বলাই যায়, ভাঙ্গা যদি তার চেনা স্টাইলে প্রভাসকে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন, তবে বক্স অফিসে তৈরি হবে নতুন কোনো রেকর্ড।

প্রভাসসন্দীপ রেড্ডি ভাঙ্গাস্পিরিটসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর