Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

আমাদের সময় মা হলেই ক্যারিয়ার শেষ হতো: জিনাত আমান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০
আমাদের সময় মা হলেই ক্যারিয়ার শেষ হতো: জিনাত আমান

জিনাত আমান

​বলিউডের এক সময়ের ‘গ্ল্যামার কুইন’ জিনাত আমান। যার স্টাইল আর সাহসিকতায় এক সময় কুপোকাত ছিল পুরো ভারত উপমহাদেশ। সেই সোনালী দিনের জনপ্রিয় অভিনেত্রী এবার মুখ খুললেন বলিউডের বদলে যাওয়া রূপ নিয়ে। তার মতে, বর্তমান সময়ে অভিনেত্রীদের জন্য কাজের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি সহজ ও ইতিবাচক হয়েছে। বিশেষ করে বিয়ে বা মাতৃত্ব এখন আর ক্যারিয়ারের পথে বাধা নয়।

​সম্প্রতি এক সাক্ষাৎকারে জিনাত আমান নিজের সময়ের সাথে বর্তমানের তুলনা করতে গিয়ে বলেন, “আমাদের সময় নায়িকাদের ক্যারিয়ার ছিল খুব অল্প সময়ের। একবার বিয়ে করলে বা মা হলেই ধরে নেওয়া হতো তার ক্যারিয়ার শেষ। কিন্তু এখনকার মেয়েরা মা হওয়ার পরও দিব্যি দাপটের সাথে কাজ করে যাচ্ছে, ভালো ভালো চরিত্র পাচ্ছে।”

​স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও জানান, সত্তরের দশকে শুটিং সেটে নারীদের উপস্থিতি ছিল নগণ্য। জিনাত বলেন, “শুটিং স্পটে তখন আমি আর আমার হেয়ারড্রেসার ছাড়া আর কোনো মেয়েকে দেখা যেত না। কিন্তু এখনকার চিত্রটা একদম আলাদা। ক্যামেরার পেছনে, ডিরেকশনে বা প্রোডাকশনে এখন মেয়েরাই নেতৃত্ব দিচ্ছে।” উদাহরণ হিসেবে নিজের বর্তমান কাজ ‘দ্য রয়্যালস’ এর কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে ক্যামেরাপার্সন থেকে শুরু করে পরিচালক সবাই ছিলেন নারী।

​শুধু কাজের পরিবেশই নয়, সিনেমার প্রযুক্তিগত পরিবর্তন নিয়েও কথা বলেছেন এই আইকন। আগের দিনে সেলুলয়েড ফিতার শুটিং আর এখনকার ডিজিটাল যুগের তফাতটা তার কাছে দারুণ রোমাঞ্চকর মনে হয়। এখন অভিনয় করার সাথে সাথেই স্ক্রিনে তা দেখে নেওয়ার সুযোগ শিল্পীদের কাজকে আরও নিখুঁত করছে বলে তিনি মনে করেন।

​১৯৭১ সালে ‘হালচাল’ দিয়ে ক্যারিয়ার শুরু করা জিনাত আমান তার সাহসী ইমেজের জন্য বরাবরই আলোচনায় ছিলেন। ‘সত্যম শিবম সুন্দরম’ বা ‘ডন’ এর মতো সিনেমায় তার স্টাইলিশ উপস্থিতি আজও দর্শকদের মনে গেঁথে আছে। প্রথাগত বেচারি চরিত্রের নায়িকার বাহিরে আধুনিক ও স্বাধীনচেতা নারীর ইমেজ তৈরিতে তার অবদান অনস্বীকার্য।


সুত্রঃ নিউজ ১৮ 

বলিউডজিনাত আমান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise