Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

নায়ক না চাইলে বাদ পড়ি আমি: তাপসী পান্নু

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬
শেয়ার করুন:
নায়ক না চাইলে বাদ পড়ি আমি: তাপসী পান্নু

তাপসী পান্নু

বলিউডে মেধা নাকি নায়কের পছন্দ কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটি আবারও সামনে নিয়ে এলেন অভিনেত্রী তাপসী পান্নু। সোজাসাপ্টা কথার জন্য পরিচিত এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইন্ডাস্ট্রির অনেক সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে শুধু এই কারণে যে, সিনেমার হিরো তাকে পছন্দ করেননি।


​তাপসীর মতে, বলিউডের বেশিরভাগ সিনেমায় নায়কই ঠিক করেন তার বিপরীতে কে অভিনয় করবেন। তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে এটা ওপেন সিক্রেট। হিরো যদি না চায়, তবে আপনার কপালে সিনেমা জুটবে না। অনেক সময় অনেক প্রজেক্ট আমার কাছে আসার আগেই আটকে গেছে, কারণ নায়ক আমাকে চাননি। তবে যদি পরিচালক অনেক প্রভাবশালী হন, তবেই কেবল নায়কের ইচ্ছার বাইরে গিয়ে কাউকে কাস্ট করা সম্ভব হয়।”


​রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে সুযোগ পাওয়াটাকে অনেকেই মিরাকল মনে করেছিলেন। তাপসী বলেন, “আমি শাহরুখ স্যারের রেগুলার নায়িকা নই। তাই অনেকে অবাক হয়েছিল। কিন্তু রাজু স্যার আমাকে চেয়েছিলেন বলেই আমি সেখানে ছিলাম। পরিচালক শক্তিশালী হলে নায়কের একাধিপত্য খাটে না।”


ইন্ডাস্ট্রিতে তাপসীকে নিয়ে একটা বদনাম আছে যে, তার সাথে কাজ করা নাকি খুব কঠিন। এই অভিযোগ হেসেই উড়িয়ে দিলেন তিনি। তাপসী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “যারা আমার সাথে কাজ করেনি তারাই এসব আজেবাজে কথা ছড়ায়। যদি আমি কাজ করার জন্য কঠিন মানুষ হতাম, তবে পুরানো পরিচালকরা কেন আমাকে বারবার তাদের সিনেমায় নিচ্ছেন? কেউ তো আর নিজের সিনেমায় জেনেশুনে আপদ ডেকে আনে না!”


​তাপসী নিজেকে ঘরকুনো বা কম সামাজিক মানুষ হিসেবে দাবি করেন। পার্টি বা আড্ডায় গিয়ে নেটওয়ার্কিং করার চেয়ে নিজের অভিনয় দিয়েই দর্শকদের মন জয় করতে চান তিনি। যদিও এই পথটা অনেক বেশি কণ্টকাকীর্ণ, তবুও নিজের নীতিতে অটল থাকতে চান ‘পিঙ্ক’খ্যাত এই অভিনেত্রী। 


সুত্র  : নিউজ ১৮ 

বলিউডতাপসী পান্নু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর