বলিউডের যেকোনো অন্যায় বা অনিয়ম নিয়ে মুখ খুলতে কখনো দ্বিধা করেন না অভিনেত্রী তাপসী পান্নু। স্পষ্টভাষী হিসেবে সুপরিচিত এই নায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের কিছু চরম কটু ও বিচিত্র অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিনা কারণে সিনেমা থেকে বাদ দেওয়া তো ছিলই, সেই সঙ্গে নায়কের স্ত্রীর ব্যক্তিগত অপছন্দের কারণেও কাজ হাতছাড়া হয়েছিল তার।সাংবাদিক নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী জানান, সিনেমা থেকে বাদ পড়ার জন্য জীবনের সবচেয়ে অদ্ভুত ও হাস্যকর যে কারণটি তাকে দেওয়া হয়েছিল, তা শুনে ত...