Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কেন বলিউড ছাড়তে চাইছেন ‘বিদ্রোহী’ তাপসী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০
কেন বলিউড ছাড়তে চাইছেন ‘বিদ্রোহী’ তাপসী

তাপসী পান্নু। ছবি: ইনস্টাগ্রাম

স্পষ্টভাষী হিসেবে বলিপাড়ায় আলাদা পরিচিতি রয়েছে অভিনেত্রী তাপসী পান্নুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান ধারার কমার্শিয়াল ছবি ও গত কয়েক মাসে মুক্তি পাওয়া সিনেমাগুলোর সমালোচনা করতে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

তার দাবি, বর্তমানে যেভাবে নির্দিষ্ট এক ঘরানার সিনেমা তৈরি হচ্ছে, তেমন কাজ করার চেয়ে তিনি অভিনয় থেকে অবসর নেওয়াকেই শ্রেয় মনে করেন।

কোনো সিনেমার নাম না নিলেও নেটিজেনদের মতে, তার এই কটাক্ষ মূলত কন্নড় সুপারস্টার যশ ও কিয়ারা আদভানি অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘টক্সিক’-কে উদ্দেশ্য করেই করা।

সাংবাদিক সুচিত্রা মেহরোত্রাকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘গান্ধারী’ খ্যাত অভিনেত্রী তাপসী পান্নু বলেছেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে এক দশক আগে ক্যারিয়ার শুরু করতে পেরেছিলাম। তখনকার হিন্দি মূলধারার সিনেমা আজকের মতো একঘেয়ে বা এক ধরনের ছিল না। আজ যে ধরনের ছবি তৈরি হচ্ছে, আমার ক্যারিয়ার শুরুর সময়ে এমনটা হলে হয়তো আমার মতো কেউ সুযোগই পেত না।’

তাপসী জানিয়েছেন, সম্প্রতি পরিবারকে নিয়ে গত কয়েক মাসে মুক্তি পাওয়া কিছু সিনেমা দেখার পর তার মনে হয়েছিল যে, হয়তো তার অভিনয় থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।

আরও পড়ুন

উত্তম কুমারের মৃত্যুর পর লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন

০৩ সেপ্টেম্বর ২০২৬

তবে দর্শক হিসেবে এই ছবির বাজার তিনি অস্বীকার করছেন না, কিন্তু শিল্পী হিসেবে নিজের কাজের মান ধরে রাখতে চান তিনি। তার ভাষায়, ‘আমি আমার পেশাকে ভালোবাসি, কিন্তু এতটা অন্ধভাবে নয় যে মানহীন কাজ করতে হবে। সময় বদলে যাবে, কিন্তু ১০ বছর পরও যেন নিজের ফিল্মোগ্রাফির দিকে তাকিয়ে লজ্জিত হতে না হয়।’

তাপসীর এ মন্তব্যের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়। নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন কিয়ারা আদভানির সাম্প্রতিক অ্যাকশন থ্রিলার ‘টক্সিক’-এর দিকেই আঙুল তুলেছেন তিনি। ফলে ক্ষোভে ফেটে পড়েছেন কিয়ারা ও যশের ভক্তরা।

সামাজিকমাধ্যমে এক অনুরাগী তাপসীকে আক্রমণ করে লেখেন, ‘তাপসী নিজেই তার ক্যারিয়ারের শুরুতে এ জাতীয় বাণিজ্যিক ছবি করেছেন। তার নতুন করে দেওয়ার কিছু নেই, কিয়ারার ক্যারিয়ার অত্যন্ত সফল।’

অন্য একজন ওটিটি রিলিজ টেনে এনে লিখেছেন, ‘কিয়ারা তো অন্তত বড় পর্দায় সিনেমা করেছে, তাপসীর তো ওটিটিতে হাসিন দিলরুবা এসেছিল, যা দেখানোর উনি সেখানেই দেখিয়েছেন।’

গীতু মোহনদাস পরিচালিত ও যশ-কিয়ারা অভিনীত বহুপ্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সম্প্রতি মুক্তি পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি এবং দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তার মধ্যেই তাপসীর এ বিতর্কিত মন্তব্য বলিপাড়ার সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলল।

তাপসী পান্নুবলিউড অভিনেত্রীকটাক্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise