Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

বক্স অফিসে ধুঁকছে তাপসী পান্নুর ‘অসি’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯
শেয়ার করুন:
বক্স অফিসে ধুঁকছে তাপসী পান্নুর ‘অসি’

‘অসি’ সিনেমার অংশে তাপসী পান্নু

​নারী নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে নির্মিত অনুভব সিনহার নতুন সিনেমা ‘অসি’ বক্স অফিসে বড়সড় ধাক্কা খেয়েছে। ছুটির দিনে আয়ের গ্রাফ উর্ধ্বমুখী হওয়ার বদলে উল্টো পতনের মুখে পড়েছে সিনেমাটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে সিনেমাটি ভারতে মাত্র ১.৩১ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।

শুক্রবার মাত্র ১ কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করেছিল ‘অসি’। শনিবার আয় কিছুটা বেড়ে ১.৬ কোটিতে পৌঁছালেও রবিবার তা আবার কমে দাঁড়িয়েছে ১.৩১ কোটিতে। ফলে প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩.৯১ কোটি রুপি। তাপসী পান্নুর আগের সিনেমা ‘খেল খেল মেঁ’ এর তুলনায় এই আয় অনেক কম।
​
সিনেমাটির এই হতাশাজনক ফলের মাঝে তাপসী পান্নু এক সাক্ষাৎকারে বাস্তবধর্মী সিনেমার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, “বাস্তববাদী গল্পের সিনেমাগুলো এখন বিলুপ্তপ্রায় প্রজাতির মতো হয়ে গেছে। মানুষ ভাবছে এই ধরনের সিনেমা ওটিটিতে এলে দেখে নেব। কিন্তু ওটিটিও এখন এমন সিনেমা নিতে চায় না যা থিয়েটারে চলেনি।” তাঁর মতে, বাণিজ্যিক ধারার সিনেমার চাপে এই ধরনের ভিন্নধর্মী কাজগুলো হারিয়ে যাচ্ছে।

দিল্লির একজন গৃহবধূ পরিমার গণধর্ষণের শিকার হওয়া এবং তার পরবর্তী আইনি লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ‘অসি’ তে। তাপসী পান্নু এখানে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমায় আরও আছেন জিশান আইয়ুব, মনোজ পাহওয়া এবং রেবতীর মতো শক্তিশালী অভিনেতারা।

​হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী, সিনেমাটির দ্বিতীয়ার্ধ কিছুটা অগোছালো হলেও এর উদ্দেশ্য সৎ এবং এটি দর্শকদের অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি করতে সফল। তবে দর্শকদের হলে টানার ক্ষেত্রে চিত্রনাট্যের জটিলতা বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


সুত্রঃ হিন্দুস্তান টাইমস 

সিনেমাবলিউডতাপসী পান্নুবক্স অফিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর