Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

মুক্তি পেল ‘হাউস অফ দ্য ড্রাগন’ সিজন ৩ এর টিজার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮
মুক্তি পেল ‘হাউস অফ দ্য ড্রাগন’ সিজন ৩ এর টিজার

সংগৃহীত ছবি

ফ্যান্টাসি জগতের ড্রাগনদের গর্জন আবারও শোনা যেতে চলেছে। বহুল প্রতীক্ষিত ‘হাউস অফ দ্য ড্রাগন’ এর তৃতীয় সিজনের প্রথম টিজার প্রকাশ করেছে এইচবিও। এক মিনিটেরও বেশি দীর্ঘ এই টিজারটি ইঙ্গিত দিচ্ছে যে, টারগেরিয়ান বংশের গৃহযুদ্ধ এবার আরও নৃশংস এবং বিধ্বংসী হতে চলেছে। ২০২৬ সালের জুন মাসে মুক্তি পেতে যাওয়া এই সিজনটি হবে সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।

​টিজারের শুরুতেই দেখা যায় এমন্ড টারগেরিয়ানকে লৌহ সিংহাসনে আসীন হতে, যখন তাঁর ভাই রাজা এগন গত সিজনের ভয়াবহ ক্ষত নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। অন্যদিকে, কুইন অ্যালিসেন্ট হাইটাওয়ারকে দেখা যায় গোপনে কিংস ল্যান্ডিং ত্যাগ করতে। নিজের পরিবারকে রক্ষা করতে তিনি তাঁর এককালের ঘনিষ্ঠ বন্ধু এবং বর্তমান শত্রু রেনেরা টারগেরিয়ানের বাহিনীর কাছে শহরটি সমর্পণ করার ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করছেন।

​তবে রেনেরার প্রস্তুতি এবার আরও মারাত্মক। টিজারে দেখা যায়, রেনেরা তাঁর সেনাবাহিনীতে নতুন কিছু ড্রাগন যুক্ত করেছেন, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওর অন্যতম আকর্ষণ ছিল সমুদ্রের বুকে ভয়াবহ ‘ব্যাটল অফ দ্য গাল্লেট’ এর কিছু ঝলক, যেখানে রেনেরার ছেলে জেসকে তাঁর ড্রাগন নিয়ে হাউজ ভেলারিওনের নৌবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। এই সিজনেই অভিষেক হতে চলেছে জেমস নর্টন, টমি ফ্ল্যানাগান এবং ড্যান ফগলারের মতো নতুন শিল্পীদের, যারা গুরুত্বপূর্ণ সব ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন।

​জর্জ আর. আর. মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজটি মোট চারটি সিজনে শেষ হবে বলে নিশ্চিত করেছে এইচবিও। অর্থাৎ, তৃতীয় সিজনটি হতে যাচ্ছে এই মহাকাব্যিক কাহিনীর শেষ আগের বা ‘পেনাল্টিমেট’ সিজন। গেম অফ থ্রোনসের ঘটনার প্রায় ২০০ বছর আগের এই রক্তক্ষয়ী ইতিহাসের নতুন অধ্যায় দেখতে এখন চাতক পাখির মতো চেয়ে আছেন দর্শকরা।


সুত্রঃ হিন্দুস্তান টাইমস 

হলিউডহাউস অফ দ্য ড্রাগনটিজার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise