Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন সম্পর্কে যা জানা গেল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৯:২২
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন সম্পর্কে যা জানা গেল

বাংলাদেশ টেলিভিশনে সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) কাজী জেসিন বাংলাদেশের গণমাধ্যমে পরিচিত একটি নাম। সংবাদ পাঠিকা, টেলিভিশন উপস্থাপিকা, রাজনৈতিক টকশো সঞ্চালক, সাংবাদিক ও কবি—বিভিন্ন পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তার রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। রাজনৈতিক টকশোর উপস্থাপক হিসেবে তিনি দর্শকের কাছে আলাদা পরিচিতি লাভ করেছেন। যদিও আওয়ামী লীগ আমলে চাপে পড়ে সেসব অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়েছিল।

পরবর্তীকালে তিনি পেশাদার সাংবাদিক হিসেবে দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, এটিএন বাংলা, একুশে টেলিভিশন, বাংলাভিশন এবং যমুনা টেলিভিশন-এ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন জাতীয় সংবাদপত্রে নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখে থাকেন।

সাংবাদিক পরিচয়ের পাশাপাশি তাঁর রয়েছে সাহিত্যিক পরিচয়। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জোৎস্নামত্ত যাত্রা’ (১৯৯৭) ‘তানানুম তানানুম’ (২০১০) ইত্যাদি। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাঁর লেখা গল্প, কবিতা নিয়মিত প্রকাশ হয়।

পারিবারিক পরিচয়

কাজী জেসিন গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একটি রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত পরিবারে বেড়ে উঠেছেন। তাঁর স্বামীর নাম রায়হান আমিন। তার প্রয়াত শ্বশুর নুরুল আমিন তালুকদার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে নেত্রকোণা-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদের ৭ম, ৮ম ও ৯ম অধিবেশনে ১৯৯৬, ২০০১, ২০০৫ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর স্বামী রায়হান আমিন নেত্রকোণা-৩ আসনে বিএনপির সক্রিয় নেতা হিসেবে সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

জেসিনের চাচা ড. কাজী এম. বদরুদ্দোজা ছিলেন জাতীয় ইমেরিটাস বিজ্ঞানী। আধুনিক কৃষির জনক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। এদেশে উচ্চফলনশীল বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন ও উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশীয় কৃষিতে তাঁর উল্লেখযোগ্য অবদান হলো তিনি অহুল পরিচিত ‘কাজী পেয়ারা’-র উদ্ভাবক।

শিক্ষাদীক্ষা
কাজী জেসিন যুক্তরাজ্যের কামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে টেকসই উন্নয়ন ও লিডারশিপ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে (IVLP) নিউ মিডিয়া টেকনোলজি বিষয়ে ফেলো হিসেবে অংশগ্রহণ করেন এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি বিষয়ে পেশাগত সনদ অর্জন করেন।

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙা শুরু হয় যেদিন, সেদিনই জুলাইয়ের ধ্বংস শুরু হয়েছে

০৯ আগস্ট ২০২৬


কর্ম ও অভিজ্ঞতা


প্রতিকূল রাজনৈতিক পরিবেশের কারণে এক পর্যায়ে কাজী জেসিন দেশের বাইরে যেতে বাধ্য হন। যুক্তরাষ্ট্রে কর্মজীবনের নতুন অধ্যায় শুরু করেন। সেখানে তিনি তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, ডিজিটাল প্রশাসন এবং প্রযুক্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়ে তোলেন।



Comcast (NBC Universal)-এর প্রযুক্তি বিভাগে সম্প্রচার ও ওটিটি প্রযুক্তি নিয়ে কাজ করার পর ব্যাঙ্ক অফ আমেরিকায় জেল (Zelle) লেনদেনের জালিয়াতি প্রতিরোধ-সংক্রান্ত এন্টারপ্রাইজ প্রযুক্তি দলে দায়িত্ব পালন করেন। পরে নিউইয়র্ক সিটি সরকারের ডিপার্টমেন্ট অফ পার্কস এন্ড রিক্রিয়েশনে প্রযুক্তি ও প্রকল্প ব্যবস্থাপনা-সংক্রান্ত দায়িত্বে থেকে ই-গভর্ন্যান্স, তথ্যপ্রযুক্তি অবকাঠামো, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সেবা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন।



নারী নেতৃত্ব ও আন্তর্জাতিক সম্পৃক্ততা


কাজী জেসিন ইউএস ন্যাশনাল প্রেসক্লাব, সাউথ এশিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (SAJA), এশিয়ান আমেরিকান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (AAJA), এবং উইমেন মিডিয়া গ্রুপ, নিউইয়র্ক এর সদস্য হিসেবে আন্তর্জাতিক সাংবাদিকতা ও পেশাগত নেটওয়ার্কের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এবং এখনও আছেন।

কাজী জেসিনবিটিভিবিটিভি মহাপরিচালক
    শেয়ার করুন:
    Advertisement
    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪২

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    advertiseadvertise