Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

মাত্র ২৪ রুপি নিয়ে মুম্বাইয়ে গিয়ে কোটিপতি, এবার ৭ কোটির প্রশ্নের মুখে ভূষণ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৮:৫২
শেয়ার করুন:
মাত্র ২৪ রুপি নিয়ে মুম্বাইয়ে গিয়ে কোটিপতি, এবার ৭ কোটির প্রশ্নের মুখে ভূষণ

১৮তম আসরে প্রথম এক কোটি রুপি জিতেছেন ভূষণ ঠাকরে

অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) ১৮তম আসরে প্রথম এক কোটি রুপি জিতেছেন ভূষণ ঠাকরে। ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ের ২৮ বছর বয়সী এই প্রতিযোগী এবার মুখোমুখি হতে যাচ্ছেন সাত কোটি রুপির প্রশ্নের। অথচ একসময় মাত্র ২৪ রুপি পকেটে নিয়ে স্বপ্নপূরণের আশায় মুম্বাইয়ে গিয়েছিলেন তিনি।

সম্প্রতি সনি টিভির প্রকাশ করা অনুষ্ঠানের একটি প্রোমোতে ভূষণের এই সাফল্যের ঝলক দেখা গেছে। এক কোটি রুপির প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর অমিতাভ বচ্চন তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। এরপরই সামনে আসে সাত কোটি রুপির প্রশ্ন।

আরও পড়ুন

তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

২১ নভেম্বর ২০২৬

অনুষ্ঠানে নিজের জীবনের সংগ্রামের কথা বলতে গিয়ে ভূষণ জানান, গত দেড় বছর ধরে বাড়ি যাওয়া হয়নি তার। বর্তমানে তিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

অমিতাভ বচ্চনকে ভূষণ বলেন, ‘স্যার, গত দেড় বছর ধরে বাড়ি যাইনি। আমার বয়স এখন ২৮ বছর। মা-বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন। বাবা দিনমজুরের কাজ করতেন। মায়ের শরীরও প্রায়ই খারাপ থাকত। তার বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়েছে। এরপরও বাবা নিজের উপার্জন দিয়ে মায়ের চিকিৎসা করিয়েছেন এবং আমার পড়াশোনার সব খরচ চালিয়েছেন।’

ভূষণ জানান, মা-বাবার এত ত্যাগের পরও তাদের জন্য তেমন কিছু করতে পারেননি, এমন একটা উপলব্ধি তাকে তাড়িয়ে বেড়াত। তাই জীবনে ভালো কিছু অর্জন না করে বাড়ি ফিরতে চাননি তিনি।

এ প্রসঙ্গে ভূষণ বলেন, ‘একসময় মনে হতে লাগল, জীবনে এখনো প্রতিষ্ঠিত হতে পারিনি। তাই মা-বাবাকে বলেছিলাম, জীবনে ভালো কিছু অর্জন করতে পারলেই বাড়ি ফিরব।’

অনুষ্ঠানে বাবার আরেকটি ভূমিকার কথাও তুলে ধরেন ভূষণ। পরিবারের আর্থিক সংকট থাকলেও বাবা তাকে কখনো পড়াশোনা ছেড়ে কাজে নামতে চাপ দেননি।

ভূষণের বলছেন, ‘স্যার, আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তখন কোথাও ভর্তি হতে পারিনি। তাই বাড়িতে বসেই পড়াশোনা করতাম। বাবা দিনমজুরের কাজ করলেও আমাকে কখনো সেই কাজ করতে বলেননি। আমার মনে হতো, শুধু বাড়িতে বসে পড়াশোনা না করে পরিবারের জন্য কিছু করা উচিত। তাই গ্রামের নদীতে কাজ শুরু করেছিলাম। কিন্তু বাবা সেটা মেনে নেননি। তিনি বলেছিলেন, হয় বাড়িতে থাকো, নয়তো পড়াশোনা শেষ করো। তিনি আমাকে কখনো দিনমজুরের কাজ করতে দেননি।

আরও পড়ুন

রোমান্টিকতায় ছেলেকেও হার মানালেন আবু বকরের বাবা!

২১ নভেম্বর ২০২৬

মাত্র ২৪ রুপি নিয়ে মুম্বাইয়ে আসা সেই তরুণের এক কোটি রুপি জয়ের খবর এখন আলোচনায়। তবে তার সামনে আরও বড় সুযোগ। সাত কোটি রুপির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে কেবিসির ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বলভাবে লিখতে পারবেন ভূষণ। শেষ পর্যন্ত তিনি এই পুরস্কার জিততে পারেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম আসর সোমবার থেকে শুক্রবার রাত ৯টায় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লিভে প্রচারিত হচ্ছে।

সূত্র- ডিএনএ ইন্ডিয়া


কৌন বনেগা ক্রোড়পতিকেবিসিভূষণ ঠাকরেঅমিতাভ বচ্চন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি