Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

র‍্যাপার থেকে প্রধানমন্ত্রীর পথে কে এই বালেন্দ্র শাহ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৬
র‍্যাপার থেকে প্রধানমন্ত্রীর পথে কে এই বালেন্দ্র শাহ

র‍্যাপার বালেন্দ্র শাহ

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। ২০২৫ সালে জেন-জি প্রজন্মের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সরকার পতনের পর এটাই দেশটিতে প্রথম সাধারণ নির্বাচন। প্রাথমিক ভোট গণনার ধারা বলছে, নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছে তরুণ প্রজন্মের আইকন ও সাবেক হিপহপ শিল্পী বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেই পরিচিত।

নেপালের সাম্প্রতিক ইতিহাসে তারুণ্যের শক্তিতে পরিচালিত রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৩৫ বছর বয়সী এই প্রকৌশলী। ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্ম নেওয়া বালেন এককালে হিপহপ ও র‍্যাপ সংগীতের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে দেশজুড়ে পরিচিতি পান। ২০২২ সালে কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে তিনি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চমক সৃষ্টি করেছিলেন। মেয়র হিসেবে কর ফাঁকি রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং যানজট নিরসনে তার সাহসী ভূমিকা তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে।

গত বছরের ডিসেম্বরে মধ্যপন্থি দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপিতে যোগ দিয়ে দেশ পরিচালনার লড়াইয়ে নামেন বালেন। সবচেয়ে বড় চমক ছিল সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নিজ আসনে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত। বিশ্লেষকরা একে ‘অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ’ বললেও বালেন এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন, “আমি সহজ পথে হাঁটতে রাজি নই।” প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, ওলির সেই আসনে এখন বড় ব্যবধানে এগিয়ে আছেন এই তরুণ নেতা।

২০২৫ সালের সেপ্টেম্বরে ওলি সরকারের পতন ঘটাতে রাজপথে নেমে আসা নেপালি তরুণদের প্রকাশ্য সমর্থন জুগিয়েছিলেন বালেন। তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে উদারপন্থি অর্থনীতি, সামাজিক ন্যায়বিচার এবং দরিদ্রদের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা।

নির্বাচনী প্রচারণায় তিনি বারবার বলেছেন, জেন-জি প্রজন্মের মূল দাবিই হলো সুশাসন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেও নিজের সংগীতশিল্পী পরিচয়টি সবসময় তার সঙ্গে থাকবে বলে জানান এই আলোচিত নেতা।

নেপালের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বালেনের দল আরএসপি বর্তমানে দেশজুড়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে। সবকিছু ঠিক থাকলে এই র‍্যাপার-প্রকৌশলীই হতে যাচ্ছেন হিমালয় কন্যা নেপালের পরবর্তী কর্ণধার।

সংগীতশিল্পীনেপাল নির্বাচনবালেন্দ্র শাহর‍্যাপার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে