Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

জিমের বাইরে গায়ককে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:০৫
জিমের বাইরে গায়ককে গুলি করে হত্যা

অঙ্কিত বালিয়ান। ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশে দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হলো জনপ্রিয় হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ানকে। গত বুধবার শামলি জেলায় একটি জিমের বাইরে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ২০ রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ নির্মম হত্যাকাণ্ডের পর যে বিষয়টি বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা হলো মৃত্যুর ঠিক ঘণ্টাখানেক আগে দেওয়া অঙ্কিতের শেষ ইনস্টাগ্রাম পোস্টটি।

খুন হওয়ার মাত্র দু-এক ঘণ্টা আগে নিজের গাড়িতে বসে একটি হরিয়ানভি গানের রিল বানিয়েছিলেন অঙ্কিত। সেখানে তাকে গাইতে দেখা যায়, ‘মার্ডার মার দে সড়ক কে উপার’ যার বাংলা অর্থ দাঁড়ায় ‘রাস্তার ওপর কাউকে খুন করে দে।’

গানের এই কথাগুলো গাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঠিক একইভাবে রাস্তার ওপর নিজের প্রাণ হারাতে হলো এই গায়ককে। কাকতালীয় এই বিষয়টি নেটিজেন ও অনুরাগীদের মারাত্মকভাবে বিচলিত করে তুলেছে। ভিডিওটির কমেন্ট বক্সে ভক্তরা আক্ষেপ করে লিখছেন, ‘যে মানুষটা একটু আগেও ভিডিও দিল, সে আর আমাদের মাঝে নেই, ভাবাই যায় না!’

আরও পড়ুন

৮০ বছরে মারা গেলেন ‘রকি হরর’ তারকা টিম কারি

২৭ আগস্ট ২০২৬

উত্তরপ্রদেশের বান্টিখেড়ার ছেলে অঙ্কিত বালিয়ান মূলত দেশি সংস্কৃতি, গ্রামীণ ঐতিহ্য, যুবসমাজের প্রবণতা ও রাজনীতি নিয়ে গান গেয়ে ব্যাপক পরিচিত লাভ করেন। ‘ভারী কোর্ট মেঁ গুলি মারেঙ্গে মেরি জান’ ও ‘গুলি কে বারুদ’-এর মতো জনপ্রিয় গান গেয়ে হরিয়ানভি সংগীতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। কাজ করেছেন মাসুম শর্মা ও রাজু পাঞ্জাবির মতো তারকা শিল্পীদের সঙ্গেও।

শামলি জেলার পুলিশ জানিয়েছে, জিম থেকে বের হওয়ার মুহূর্তেই অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। পুরো এলাকা ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে পুলিশ। তবে কী উদ্দেশে বা কেন তাকে হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

‘ভারী কোর্ট মেঁ গুলি মারেঙ্গে মেরি জান’ এবং ‘সিস্টেম’-এর মতো জনপ্রিয় গান গেয়ে হরিয়ানায় দারুণ পরিচিতি পান অঙ্কিত। গান ও ভ্লগিংয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাজনীতিতেও তার সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছিল।

গুঞ্জন রয়েছে, আসন্ন জেলা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, আঞ্চলিক রাজনীতি বা পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।

গুলি করে হত্যাসংগীতশিল্পীজিম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    এমপিদের ৬টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    এমপিদের ৬টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ