Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

৮০ বছরে মারা গেলেন ‘রকি হরর’ তারকা টিম কারি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:০৮
শেয়ার করুন:
৮০ বছরে মারা গেলেন ‘রকি হরর’ তারকা টিম কারি

টিম কারি। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত কাল্ট ক্লাসিক সিনেমা ‘দ্য রকি হরর পিকচার শো’-এর আইকনিক চরিত্র ডক্টর ফ্র্যাঙ্ক-এন-ফার্টার খ্যাত ব্রিটিশ অভিনেতা টিম কারি আর নেই। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে ৮০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে স্ট্রোকজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী অভিনেতা। গত বুধবার তার দীর্ঘদিনের ম্যানেজার মার্সিয়া হারউইচ এক বিবৃতিতে টিমের মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাননি।

১৯৭৩ সালে লন্ডনের থিয়েটারে ‘দ্য রকি হরর শো’ মিউজিক্যালের মধ্য দিয়ে আলোচনায় আসেন টিম কারি। পরে ১৯৭৫ সালে এর চলচ্চিত্র সংস্করণেও অভিনয় করে পান কালজয়ী জনপ্রিয়তা। রূপান্তরকামী ও খলনায়কের চরিত্রে তার উপস্থিতি দর্শকদের এখনো শিহরিত করে।

হলিউডে বহু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, যার মধ্যে ১৯৯০ সালের বিখ্যাত ভৌতিক মিনি-সিরিজ ‘ইট’-এর সেই আতঙ্কজনক ক্লাউন এবং ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’-এর প্রতারক কার্ডিনাল চরিত্রটি আজও দর্শকদের মনে গেঁথে আছে।

আরও পড়ুন

নেপাল থেকে দোয়া চাইলেন তাসরিফ খান

২৭ আগস্ট ২০২৬

মঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য তিনি সম্মানজনক ‘টনি অ্যাওয়ার্ড’-এর জন্য তিনবার মনোনীত হয়েছিলেন। শুধু অভিনয়ই নয়, নিজের গভীর ব্যারিটোন কণ্ঠের মাধ্যমে অ্যানিমেশন দুনিয়াতেও ছড়িয়েছেন জাদু। ১৯৯১ সালে ‘পিটার প্যান অ্যান্ড দ্য পাইরেটস’-এ কণ্ঠ দিয়ে তিনি লাভ করেন মর্যাদাপূর্ণ ডেটাইম এমি অ্যাওয়ার্ড।

২০১১ সালে অসুস্থতার কারণে অভিনয় থেকে কিছুটা বিরতি নেন এবং পরে স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইলচেয়ারনির্ভর জীবনযাপন শুরু করেন। তবে শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও ২০২৪ সালে ‘স্ট্রিম’ নামক একটি হরর সিনেমার মাধ্যমে শেষবারের মতো বড় পর্দায় এসেছিলেন এ অভিনেতা।

লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী টিম জীবনে কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও নেই। একাধারে অভিনেতা, গায়ক ও কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে তিনি যে শূন্যতা রেখে গেলেন, তা অপূরণীয়।

হলিউড সেলিব্রিটি আপডেটহলিউড তারকামৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে