Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

ফের একমঞ্চে গাইবেন বিটলসের পল ম্যাকার্টনি ও রিঙ্গো স্টার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৬:০৫
শেয়ার করুন:
ফের একমঞ্চে গাইবেন বিটলসের পল ম্যাকার্টনি ও রিঙ্গো স্টার

রিঙ্গো স্টার ও পল ম্যাকার্টনি । ছবি: এক্স

আবারও একমঞ্চে ফিরছেন বিখ্যাত সংগীতদল বিটলসের সাবেক সদস্য পল ম্যাকার্টনি ও রিঙ্গো স্টার। আগামী বছর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি বিশেষ সংগীতানুষ্ঠানে একসঙ্গে গান গেয়ে শোনাবেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংগীতশিল্পী জো ওয়ালশ ‘ভেটসএইড’ উৎসবের আগামী আসরের শিল্পী তালিকা প্রকাশ করেছেন। এতে বিশেষ পরিবেশনার ঘরে আছে পল ম্যাকার্টনি ও রিঙ্গো স্টারের নাম।

ঈগলস ব্যান্ডের সদস্য ও উৎসবটির প্রতিষ্ঠাতা ৭৮ বছর বয়সী জো ওয়ালশ বলেন, ‘এবার আমাদের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে! আমার সংগীতজীবনের দুই নায়ক পল ও রিঙ্গোর সঙ্গে একই মঞ্চে থাকব।’

ভেটসএইড উৎসব থেকে প্রাপ্ত আয়ের পুরোটাই সাবেক সেনাসদস্যদের সেবামূলক কার্যক্রম ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হয়। ২০২৭ সালের ২৯ জানুয়ারি লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় থাকছে এবারের আয়োজন। টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ নভেম্বর।

৮৬ বছর বয়সী রিঙ্গো স্টার ও ৮৪ বছর বয়সী পল ম্যাকার্টনি সর্বশেষ একমঞ্চে উঠেছিলেন ২০২৪ সালে, লন্ডনে। ম্যাকার্টনির ‘গট ব্যাক’ ট্যুরের শেষ পরিবেশনায় অংশ নিয়েছিলেন রিঙ্গো। পাঁচ বছর পর সেটিই ছিল মঞ্চে তাদের প্রথম পুনর্মিলন। সেদিন তারা পরিবেশন করেন বিটলসের জনপ্রিয় গান ‘হেল্টার স্কেল্টার’ এবং ‘সার্জেন্ট পেপারস লোনলি হার্টস ক্লাব ব্যান্ড (রিপ্রাইজ)’।

বিটলসের দিনগুলোতে রিঙ্গো স্টার ও পল ম্যাকার্টনি । ছবি: এক্স

২০২৫ সালের জুলাইয়ে দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে পল ম্যাকার্টনি বলেছিলেন, জন লেনন ও জর্জ হ্যারিসন বেঁচে না থাকায় বিটলস ব্যান্ডের স্মৃতি ভাগাভাগি করার ক্ষেত্রে তার ও রিঙ্গোর সম্পর্ক আরও বিশেষ হয়ে উঠেছে।

ম্যাকার্টনির ভাষায়, ‘জন ও জর্জ আমাদের মধ্যে নেই। তাই আমরা বুঝতে পেরেছি, কোনো কিছুই চিরস্থায়ী নয়। এখন আমাদের যা আছে, সেটুকু আঁকড়ে ধরে রাখতে চাই। কারণ আমরা জানি, এই সম্পর্ক কতটা বিশেষ। এমন অভিজ্ঞতা খুব কম মানুষেরই আছে। আমাদের ক্ষেত্রে এমন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মানুষ আর কেউ নেই। শুধু আমি ও রিঙ্গোই সেই স্মৃতিগুলো ভাগ করে নিতে পারি।’

ম্যাকার্টনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ২০০৩ সালে এএআরপি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিঙ্গো স্টার কথা বলেছিলেন। রিঙ্গো বলেছিলেন, ‘পল আমাকে ততটাই ভালোবাসে, যতটা আমি তাকে ভালোবাসি।’

২০২৩ সালে বিটলসের শেষ গান হিসেবে প্রকাশ হয় ‘নাউ অ্যান্ড দেন’। এতে একসঙ্গে কাজ করেন ম্যাকার্টনি ও রিঙ্গো। ম্যাকার্টনির সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘দ্য বয়েজ অব ডানজেন লেন’-এ প্রকাশ হয়েছে রিঙ্গোকে নিয়ে গাওয়া দ্বৈত গান ‘হোম টু আস’। এবার ২০২৭ সালের মঞ্চে তাদের একসঙ্গে দেখার অপেক্ষায় সংগীতপ্রেমীরা।

পল ম্যাকার্টনিরিঙ্গো স্টারবিটলস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা