আবারও একমঞ্চে ফিরছেন বিখ্যাত সংগীতদল বিটলসের সাবেক সদস্য পল ম্যাকার্টনি ও রিঙ্গো স্টার। আগামী বছর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি বিশেষ সংগীতানুষ্ঠানে একসঙ্গে গান গেয়ে শোনাবেন তারা।মঙ্গলবার (১০ নভেম্বর) সংগীতশিল্পী জো ওয়ালশ ‘ভেটসএইড’ উৎসবের আগামী আসরের শিল্পী তালিকা প্রকাশ করেছেন। এতে বিশেষ পরিবেশনার ঘরে আছে পল ম্যাকার্টনি ও রিঙ্গো স্টারের নাম। ঈগলস ব্যান্ডের সদস্য ও উৎসবটির প্রতিষ্ঠাতা ৭৮ বছর বয়সী জো ওয়ালশ বলেন, ‘এবার আমাদের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে! আমার সংগীতজীবনের দুই নায়ক পল ও রিঙ্গোর সঙ্গ...