Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

গাড়িভাড়ার টাকা ছিল না পকেটে, সেই অভিজিৎই পরে হয়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮
গাড়িভাড়ার টাকা ছিল না পকেটে, সেই অভিজিৎই পরে হয়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল’

অভিজিৎ সাওয়ান্ত

‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম সিজন জিতে রাতারাতি পুরো ভারতের জাতীয় ক্রাশ ও জনপ্রিয় গায়কে পরিণত হয়েছিলেন অভিজিৎ সাওয়ান্ত। তবে তার শুরুর গল্পটি কিন্তু মোটেও মসৃণ ছিল না। একসময় সামান্য ১০০ টাকার বিনিময়ে পাড়ার প্যান্ডেলে গান গাইতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কিশোর বয়সের এক হৃদয়বিদারক কিন্তু অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এ গায়ক।

ফিল্মিজ্ঞানকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ জানান, তখন তার বয়স মাত্র ১৫ বছর। পরিবার থেকে সংগীতে আসার সাপোর্ট ছিল না, পকেটে সর্বদা টাকার টানাপড়েন। এমনই এক দিনে একটি ছোট শো’তে গান গাইতে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বাসে উঠেছিলেন তিনি। বাসের টিকিট কাটতেই পকেটে অবশিষ্ট থাকে মাত্র ১ টাকা।

কিন্তু বিপত্তি ঘটে মাঝপথে। চেম্বুর এলাকায় হঠাৎ বাসটির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে সবাইকে নেমে যেতে হয়।

অভিজিৎ বলেছেন, ‘আমার পকেটে তখন মাত্র ১ টাকা। শো’র জায়গায় যাওয়ার গাড়িভাড়া নেই, আবার মায়ের কাছে ফিরে যাব তারও উপায় নেই। রাস্তায় একটা পিটিটি ফোন বুথ দেখে সেই ১ টাকার কয়েনটা দিয়ে আয়োজকদের ফোন করলাম এটা জানাতে যে আমি আসতে পারছি না। কিন্তু কথা শেষ হওয়ার আগেই কল কেটে গেল আর আমার শেষ ১ টাকাও শেষ হয়ে গেল’।

আরও পড়ুন

২০২৬-এ ৫ ভিন্ন রূপে অ্যান হ্যাথাওয়ে

২৫ সেপ্টেম্বর ২০২৬

অপরিচিত জায়গায় পকেটে ১ টাকাও না থাকায় অসহায় হয়ে পড়েছিলেন ১৫ বছরের সেই কিশোর। ফোন বুথের দোকানে বসেই অঝোরে কাঁদতে শুরু করেন তিনি।

অভিজিৎ স্মরণ করে বলেন, ‘আমি নিজেকে আর নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিলাম। হঠাৎ দোকানের লোকটা আমার কান্না দেখে এগিয়ে আসেন এবং কোথায় যাব জানতে চান। সব শুনে তিনি কোনো টাকা-পয়সা ছাড়াই আমাকে আধা ঘণ্টা গাড়ি চালিয়ে নিরাপদে আমার গ্রাম মাহুল গাঁওয়ে পৌঁছে দেন। সেদিন বুঝেছিলাম উপরওয়ালা বলে কেউ একজন আছেন যিনি আমাদের বিপদে রক্ষা করেন’।

এই কঠিন সংগ্রামের পর ২০০৪ সালে অনুষ্ঠিত হয় ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম সিজন। অমিত সানা ও রাহুল বৈদ্যকে পেছনে ফেলে ২০০৫ সালে বিজয়ী হন অভিজিৎ সাওয়ান্ত।

পুরস্কার হিসেবে পুরো ১ কোটি টাকার চেক পান তিনি। অভিজিৎ বলেন, ‘কর কাটার পর পাওয়া পুরো টাকাটাই ব্যাংকে জমা রেখেছিলাম। সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে এরপর থেকে আমার বা আমার পরিবারের আর কখনো টাকার সমস্যা দেখতে হয়নি’।

পরে হিন্দি সিনেমায় প্লেব্যাক, নিজের একাধিক পপ অ্যালবাম, ‘বিগ বস মারাঠি’-র ফাইনালিস্ট হিসেবে কাজ করে আজ নিজের শক্ত এক পরিচয় গড়ে তুলেছেন অভিজিৎ সাওয়ান্ত।

অভিজিৎসংগীতশিল্পীবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর