Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

৪৪ বছর পর নতুন আঙ্গিকে ‘এই মন তোমাকে দিলাম’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৫:২৪
৪৪ বছর পর নতুন আঙ্গিকে ‘এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আবার ‘এই মন তোমাকে দিলাম’। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার ইতিহাসে কালজয়ী একটি গান ‘এই মন তোমাকে দিলাম’। ১৯৮২ সালে ‘মানসী’ ছবিতে এটি গেয়েছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। চার দশকের বেশি সময় পেরিয়ে আজও শ্রোতাদের অনুভূতির অংশ হয়ে আছে এই গান। দীর্ঘ ৪৪ বছর পর এটি আবারও সিনেমার জন্য গাইলেন সাবিনা ইয়াসমিন। ‘দম’ ছবির জন্য নতুন সংগীতায়োজনে তৈরি হয়েছে গানটি।

বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে হয় গানটির রেকর্ডিং। নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মোমিন বিশ্বাস। তার কাছে এটি স্বপ্নপূরণের মতো একটি অভিজ্ঞতা।

রেকর্ডিং শেষে ‘দম’ সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরির অভিনয়ের প্রশংসা করে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান সাবিনা ইয়াসমিন। ‘নতুন আঙ্গিকটা আমার ভালো লেগেছে বলেই গেয়েছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।’

‘এই মন তোমাকে দিলাম’ লিখেছেন প্রয়াত গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন প্রয়াত আনোয়ার পারভেজ। ‘দম’ ছবির জন্য নতুন আঙ্গিকে নির্মিত ‘এই মন তোমাকে দিলাম’ গানে যুক্ত হয়েছে নতুন কিছু কথা। এটি লিখেছেন তন্ময় পারভেজ।

নতুন সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। তার মতে, এমন একটি কালজয়ী গানের অংশ নিয়ে নতুন একটি গান তৈরি করা বেশ কঠিন। ‘যাদের গান শুনে বেড়ে উঠেছি, তাদের একজনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। সাবিনা ইয়াসমিন যখন বললেন গানটি তার ভালো লেগেছে, সেটাই আমার জন্য বড় প্রাপ্তি।’

সিনেমায় কালজয়ী গানটি ব্যবহারের প্রাসঙ্গিকতাকে ইতিবাচকভাবেই দেখছেন নির্মাতা রেদওয়ান রনি। ‘আমরা সিনেমায় এমন একটি গান রাখতে চেয়েছি যেটা সব   রকম অনুভূতিকে স্পর্শ করে। ‘এই মন তোমাকে দিলাম’ শুধু একটি গান নয়; এর সঙ্গে একটি জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ-বেদনা জড়িয়ে আছে। ‘দম’ সিনেমাও এমন! এর গল্প দর্শকদের নানারকম অনুভূতিকে স্পর্শ করে যাবে। এটি বাংলাদেশি গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা।’

গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল এবং মেয়ে দিঠি আনোয়ার আনন্দের সঙ্গে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। এমনটাই নিশ্চিত করলেন নির্মতা। রেকর্ডিংয়ে তারাও উপস্থিত থেকে ‘দম’ টিমকে শুভকামনা জানান।

সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আবারও গানটি শুনে উচ্ছ্বাস প্রকাশ করলেন দিঠি আনোয়ার। ‘সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সংগীতাঙ্গনে এক জীবন্ত কিংবদন্তি। আমার বাবার লেখা অধিকাংশ গানই তার গাওয়া। সেগুলোর প্রায় সবই শ্রোতাপ্রিয়। আজ (১১ মার্চ) আবার তার কণ্ঠে গানটি শুনে মনে হলো যেন সেই আগের মতোই লাগছে। সেই আবহটাই ফিরে এসেছে।’

সত্য ঘটনা অবলম্বনে ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে ‘দম’ পবিত্র ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি। ‘দম’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি।

সাবিনা ইয়াসমিনএই মন তোমাকে দিলামদম সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?