আজ শিল্পকলা একাডেমিতে পদাতিকের ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

‘আলিবাবা এবং চল্লিশ চোর’-এর দৃশ্য - পদাতিক
আরব্য রজনীর গল্প অবলম্বনে পদাতিক নাট্য সংসদের ৪৫তম প্রযোজনা ‘আলিবাবা এবং চল্লিশ চোর’-এর নবম প্রদর্শনী হবে আজ সন্ধ্যা ৭টায়। ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকছে এই মঞ্চায়ন। নাট্যরূপ দিয়েছেন উম্মে হানী। নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। নাটকের গল্পে দেখা যাবে, সম্রাট শাহরিয়ার নিজের প্রথম স্ত্রীর কাছে প্রতারণার শিকার হয়ে ধীরে ধীরে নারীবিদ্বেষী শাসকে পরিণত হন। তিনি প্রতিদিন রাজ্যের একজন করে অবিবাহিত নারীকে বিয়ের পর শর্ত দেন— যদি
বাকি থাকে শুধু উজিরের দুই কন্যা। বড় কন্যার নাম শেহেরজাদ। এবার পালা আসে তার। বুদ্ধিমতী শেহেরজাদ শুরু করেন গল্প বলা। বলতে বলতে পেরিয়ে যায় হাজার রাত্রি। প্রতিটি গল্পই ধীরে ধীরে সম্রাট শাহরিয়ারকে পুনরায় প্রেমে পূর্ণ মানুষরূপে গড়ে তোলে। শাহরিয়ার নিজের ভুল বুঝতে পারেন। কথিত আছে, শেহেরজাদের বলা সেই সব গল্পেরই একটি হলো ‘আলিবাবা এবং চল্লিশ চোর’।
নাটকটিতে অভিনয় করছেন শরীফুল ইসলাম সাফি, মেঘা ঘোষ, সৈয়দা শামসি আরা সায়েকা, জাবেদ পাটওয়ারী, জিয়াউল হক, মোছা. জিনিয়া আজাদ, শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, হাসিনা আকতার নিপা, ইব্রাহিম খলিল, নূর-ই-আলম সুমন, কামরুননেসা দোলন, তন্ময় বিশ্বাস, এস এম লিমন, বর্ষা ঘোষ, সবুজ খান, তপু চন্দ্র দাস, বন্যা, আমানুজ্জামান, মনির হোসেন চিশতি, ফয়েজ, বর্ণিল ও লাইজু।




