Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

টানা তিন সিনেমার শুটিংয়ে যাচ্ছি: রায়হান রাফী

পান্থ আফজাল
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩
শেয়ার করুন:
টানা তিন সিনেমার শুটিংয়ে যাচ্ছি: রায়হান রাফী

রায়হান রাফী

‘দহন’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’-এর মতো কাজে বাণিজ্যিক ও ভিন্নধারার সিনেমার মেলবন্ধন ঘটিয়ে তৈরি করেছেন স্বতন্ত্র অবস্থান। প্রযোজনা ও পরিবেশনাতেও মনোযোগী দর্শকপ্রিয় এই নির্মাতা। রায়হান রাফীর ক্যারিয়ারের ১০ বছর পূর্তিকে সামনে রেখে তার সঙ্গে কথা বলেছেন পান্থ আফজাল

 

আপনাকে সবচেয়ে ব্যস্ত পরিচালক বলা হয়। কী নিয়ে ব্যস্ত এখন?

এ বছর মূলত চিত্রনাট্য লেখা ও পরিকল্পনায় ব্যয় করেছি। বেশ কয়েকটি দেশও ঘুরেছি। আমেরিকান ও ইউরোপীয় দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি। আমার মনে হয়, বাংলাদেশের সিনেমাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার সময় এসেছে। আগামী সপ্তাহ থেকেই নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। এরপর টানা তিনটি সিনেমার কাজ নিয়ে ফ্লোরে যাব। মনে হচ্ছে, ২০২৭ সাল আমার জন্য বিশেষ হতে যাচ্ছে। ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৭ সালে। ১০ বছর পূর্তিটা দারুণ হবে আশা করছি।

 

দর্শকের আগ্রহ থাকলেও ‘আন্ধার’ মুক্তিতে দেরি কেন?

পূজায় মুক্তির ঘোষণা দিয়েছিলাম। রোজার ঈদ পর্যন্ত তেমন সিনেমাও ছিল না। তখন মুক্তি দিলে হয়তো ভালো ব্যবসা করত। কিন্তু দর্শককে এমন কিছু দেখাতে চাইনি, যেটি নিয়ে আমি শতভাগ সন্তুষ্ট নই। তাই অপেক্ষা করেছি। আগামী বছর ২৬ মার্চ দর্শক যে ভিজ্যুয়াল দেখবেন, তাতে তাদের মন ভরে যাবে বলে আশা করি।

 

সামনে আর কী মুক্তির অপেক্ষায় আছে?

রোজার ঈদে আরেকটি সিনেমা আসছে। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা করবে। কাস্টিং ও অন্যান্য বিষয় জানার পর দর্শক চমকে যাবেন বলে আমার বিশ্বাস।

 

প্রযোজনাতেও তো নাম লেখালেন।

বাংলাদেশের পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনয়শিল্পীরা অনেক প্রতিভাবান। কিন্তু সবসময় যথাযথ সুযোগ পান না। আমি বাংলা সিনেমাকে এমন জায়গায় নিতে চাই, যেখানে বাইরের দর্শকও আমাদের সিনেমা দেখতে আগ্রহী হবেন। এসব কারণেই প্রযোজনা ও পরিবেশনার কাজে যুক্ত হয়েছি।

আরও পড়ুন

ফের পর্দায় স্টিভ রজার্স ও এক্স-মেন, উত্তাল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

২৪ নভেম্বর ২০২৬

কখনো কি মনে হয়েছে, নির্মাতা হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল?

না, ১৩ বছর বয়স থেকেই জানি, আমি সিনেমার পরিচালক হব। কী হতে চাই, সেটি নিয়ে কখনো দ্বিধায় ছিলাম না। পাঁচ বছর পর কোথায় যেতে চাই, সেটাও জানি। আমি কনফিউজড মানুষ নই। কোন সিনেমার পর কোন ধরনের কাজ করা দরকার, কোন দিকে এগোতে হবে— এসব বিষয়ে আমার পরিকল্পনা থাকে। আমি শুধু বাণিজ্যিক পরিচালক হতে চাই না। এমন একটি স্টুডিও বানাতে চাই, যেখানে সব ধরনের কাজ করার সক্ষমতা থাকবে। ‘প্রেশার কুকার’, ‘তাণ্ডব’ কিংবা ‘আন্ধার’— প্রতিটি কাজের পেছনে আমার নির্দিষ্ট পরিকল্পনা ছিল।


আপনি নাকি এ সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নির্মাতা?

পারিশ্রমিক বেড়েছে, এটা সত্যি। তবে নির্দিষ্ট অঙ্ক বলতে চাই না। আসলে পারিশ্রমিক নির্ভর করে সাফল্যের ওপর। একজন প্রযোজক যখন আমার কাজে বিনিয়োগ করে ভালো রিটার্ন পান, তখন স্বাভাবিকভাবেই আমার চাহিদা বাড়ে। এটা খুব স্বাভাবিক বিষয়।


পান্থ আফজালের উপস্থাপনায় রায়হান রাফীকে নিয়ে ‘স্টার স্টোরিজ’-এর পুরো সাক্ষাৎকারটি প্রচার হবে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৭টায়। আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে


শাকিব খান, চঞ্চল চৌধুরীর মতো তারকাদের সঙ্গে একাধিক কাজ করেছেন। অভিজ্ঞতা কেমন?

শাকিব খানের সঙ্গে কাজ করা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। আমি বাস্তব লোকেশনে শুটিং করতে পছন্দ করি। কিন্তু তার সঙ্গে কাজ করতে গেলে রাস্তায় শুটিং করাই কঠিন হয়ে যায়। ‘তাণ্ডব’-এর শুটিংয়ে ভিড় সামলানো কঠিন হয়ে যেত। তাই একবার পরিকল্পনা করলাম, ইফতারের সময় শুট করব। শাকিব ভাই রোজা রাখেন। তবু তাকে বললাম, ‘ভাই, গুলশানের রাস্তায় শুটিং করব, তবে ইফতারের সময়, তখন রাস্তায় মানুষ থাকে খুব কম।’ তিনি এক গ্লাস পানি খেয়ে রাস্তায় শুটিং করেছেন, আপত্তি করেননি। কাছ থেকে দেখে বুঝেছি, তিনি অনেক পরিশ্রমী শিল্পী। কেউ এমনি এমনি এত বড় তারকা হন না।

আরও পড়ুন

সিনেমা করতে গিয়ে মারা গিয়েছেন যে অভিনয়শিল্পীরা

২৪ নভেম্বর ২০২৬

চঞ্চল চৌধুরী?

অসাধারণ মানুষ। সবার বিপদে পাশে থাকেন। অনেকটা অভিভাবকের মতো। সত্যিকারের একজন অভিনেতা। চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার যে ক্ষমতা, সেটি তার কাছ থেকে শেখার আছে।

 

আপনার সিনেমার সফল নায়িকাদের সম্পর্কে কিছু বলেন।

নাজিফা তুষির মতো এত পরিশ্রমী অভিনয়শিল্পী আমি খুব কম দেখেছি। ওর সঙ্গে অনেক সময় ঝগড়া হয়। কিন্তু সব রাগ মাফ হয়ে যায় ওর পরিশ্রম দেখে। বুবলী খুব মেধাবী। খুব দ্রুত বিষয় ধরতে পারেন। তার অভিনয়ের মধ্যে একটা পরিণত ভাব আছে। আরেকটি ভালো দিক হলো, সেটে চুপচাপ থাকেন। আসেন, নিজের কাজ করেন, চলে যান। নাবিলা খুব ভদ্র ও আবেগপ্রবণ মানুষ।



পরাণসুড়ঙ্গতুফানরায়হান রাফীচিত্রনাট্যসিনেমারঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল