Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

‘এতদিন পরেও যে...’

agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:২০
‘এতদিন পরেও যে...’

নেমেসিস ব্যান্ডের সদস্যরা

দুই বছর আগে ২৫ বছর পূর্ণ করেছে নেমেসিস ব্যান্ড। তবে নানা কারণে তখন রজতজয়ন্তী উদযাপন করা হয়নি তাদের। অবশেষে আড়াই দশকের পথচলা উদযাপন করল ব্যান্ডটি। তাই তাদের রজতজয়ন্তী অনুষ্ঠানের শিরোনাম ‘এতদিন পরেও যে...’। লিখেছেন মীর রাকিব হাসান

 

‘নেমেসিস’ নামকরণ

শুরুর দিকে ব্যান্ডটির কোনো নির্দিষ্ট নাম ছিল না। প্রথম লাইভ পারফরম্যান্সের পর একটি নামের প্রয়োজন দেখা দেয়। ব্যান্ডের তখনকার সদস্য ফারিয়া ইব্রাহিম ‘নেমেসিস’ নামটি প্রস্তাব করেন। এটাই শেষ পর্যন্ত চূড়ান্ত হয়। ‘নেমেসিস’ শব্দটি এসেছে গ্রিক পুরাণ থেকে, যার অর্থ অমোঘ নিয়তি, শাস্তি, ন্যায়বিচার বা পাপের প্রতিফল। নেমেসিস’কে কখনো দেবীর প্রতীক হিসেবেও দেখা হয়।

 

স্বপ্নযাত্রার শুরু

১৯৯৯ সালের গ্রীষ্মে নেমেসিসের পথচলা শুরু। তখন অধিকাংশ সদস্যই সদ্য কলেজজীবন শেষ করেছেন। সময় ছিল সীমাহীন আর স্বপ্ন ছিল নিজেদের একটি ব্যান্ড গড়ে তোলা। সাবের ও রিশাদের উদ্যোগে মাহের খান ও ইয়াওয়ার মেহবুব একত্র হন। পরে মাহের তার ভাই সাবিনকে সঙ্গে নিয়ে আসেন। এভাবেই গড়ে ওঠে প্রাথমিক ব্যান্ড কাঠামো। একটি ছাদ-পার্টিতে প্রথমবার একসঙ্গে পারফর্ম করার পর তাদের সঙ্গে যুক্ত হন জোহাদ রেজা চৌধুরী। শুরুতে তারা মূলত আন্ডারগ্রাউন্ড সার্কিটে কভার গান পরিবেশন করতেন। সেটা ছিল তাদের শেখা, গড়ে ওঠা আর নিজস্ব ধারা খুঁজে পাওয়ার সময়।

 

ভাঙাগড়া ও নতুন অধ্যায়

২০০০ সালের শুরুতে সাবিন ব্যান্ড ছেড়ে দিলে পরিবর্তন আসে লাইনআপে। ইয়াওয়ার মেহবুব তার বন্ধু নন্দিত ও কাজিন রাতুলকে যুক্ত করেন। এরপরই আনুষ্ঠানিকভাবে ‘নেমেসিস’ নাম নিয়ে ব্যান্ডটির যাত্রা শুরু হয়। ২০০২ সালে ইয়াওয়ার ও নন্দিত উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে গেলে ব্যান্ডে যোগ দেন ডিও ও ওমায়ের। ২০০৩ সালে মিক্সড অ্যালবাম ‘আগন্তুক ২’-এ তাদের প্রথম সিঙ্গেল ‘অবচেতন’ প্রকাশিত হয়। এটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর জি-সিরিজের সঙ্গে চুক্তি হয় প্রথম অ্যালবামের। সময়ের সঙ্গে সদস্য পরিবর্তন ঘটে।

গানের ভাষা ও ভাবনা

জোহাদের ভাষায়, ‘২৫ বছরে নেমেসিস অনেকটা মিউজিক্যালি বিকশিত হয়েছে। আমরা কখনো কোনো প্রত্যাশা নিয়ে ব্যান্ড গঠন করিনি। আমাদের গান সময়ের কথা বলে। মূলত দেশের বাস্তবতা, মানুষের ক্ষোভ, আশা, আকাঙ্ক্ষা ও হতাশা উঠে আসে আমাদের গানে।’ কনসার্ট প্রসঙ্গে জোহাদ বলেন, ‘অনেক মানুষ যখন আমাদের গান শোনেন, তখন শৈশব মনে পড়ে। ২০-২৫ বছর আগের স্মৃতিগুলো ফিরে আসে। তাই কনসার্ট খুব আবেগঘন ও নস্টালজিক।’


রজতজয়ন্তী উদযাপন

জোহাদের যুক্তি, দেশের বিভিন্ন পরিস্থিতি ও ব্যস্ততার কারণে ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। অনেক দিনের পরিকল্পনা শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বড় পরিসরে অনুষ্ঠানটি হয়েছে। ‘এতদিন পরেও যে..’ শীর্ষক ২৫ বছর পূর্তির এই আয়োজনে অংশ নেন পুরনো সদস্যরা। নিজেদের জনপ্রিয় গানগুলোর গল্প শেয়ার করেন তারা।

 

বর্তমান লাইনআপ: জোহাদ রেজা চৌধুরী (ভোকাল ও গিটার), সুলতান রাফসান খান (লিড গিটার), ইফাজ আবরার রেজা (গিটার), রকিবুন নবী রাতুল (বেজ), জেফরি অভিজিৎ ঘোষ (ড্রামস)

নেমেসিসলাইভস্বপ্নযাত্রারঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে