ক্যাবারে কুইন আলিয়া

সঞ্জয় লীলা বনসালির সিনেমা মানেই চোখধাঁধানো আয়োজন, রাজকীয় আবহ আর চরিত্রের ভিন্নধর্মী উপস্থাপনা। তার পরবর্তী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েও তাই উত্তেজনার শেষ নেই। ২০২৭ সালের বহুল প্রতীক্ষিত এই ছবিতে রণবীর কাপুরের পর এবার প্রকাশ্যে এলো আলিয়া ভাটের ফার্স্ট লুক। পোস্টার প্রকাশের পরই নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা। আলিয়াকে দেখা গেছে একেবারে ক্যাবারে কুইনের সাজে। থাই-হাই স্লিট স্কার্ট, মাথায় অ্যান্টিক হেডপিস এবং চেয়ারে বসা আত্মবিশ্বাসী ভঙ্গি, সব মিলিয়ে তার লুকে ফুটে উঠেছে পুরনো দিনের ক্যাবারে আবহ।
সঞ্জয় লীলা বনসালির পরিচালনায় আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশলের সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।
সূত্র : আজকাল ডট ইন



