Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল

কখনো বিষণ্নতা কখনো বিদ্রোহ

জনি হক, নঁতে (ফ্রান্স) থেকে
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০
শেয়ার করুন:
কখনো বিষণ্নতা কখনো বিদ্রোহ

‘সামটাইমস স্যাডনেস, সামটাইমস রেবেলিয়ন’ সিনেমার দৃশ্য

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার চলচ্চিত্র নিয়ে আয়োজিত থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যালের ৪৮তম আসরের সর্বোচ্চ সম্মান জিতেছে আর্জেন্টিনার নারী নির্মাতা মারিয়া আপারাসিও পরিচালিত ‘সামটাইমস স্যাডনেস, সামটাইমস রেবেলিয়ন’। উৎসব কর্তৃপক্ষ ও নঁতে শহরের যৌথ অর্থায়নে মঁগলফিয়াঁ দ’র পেয়েছে এটি। এর গল্পে দেখা যায়, চলচ্চিত্র নির্মাতা ইভা মাদ্রিদে সাময়িকভাবে অবস্থান করছেন। একাকী ভবঘুরের মতো পৃথিবীকে দেখতে অভ্যস্ত তিনি। অন্যদিকে, শিক্ষাবিদ দান্তে রেইনা সোফিয়া জাদুঘরের নিভৃত পরিসরে নিজেকে গুটিয়ে রেখে গভীর মনোযোগে খুঁজে চলেছেন বিশ শতকের শুরুর দিককার আর্জেন্টিনার শ্রমজীবী মানুষের কঠোর জীবনসংগ্রামের দলিল। একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। তাতে গুরুত্ব পায় জাদুঘরের শান্ত পরিবেশ, রাতের নিস্তব্ধ শহরের রাস্তাঘাট কিংবা সামাজিক ন্যায়বিচারের নিরন্তর সংগ্রামে পরস্পরের ওপর নির্ভরশীল সমমনা মানুষের পারস্পরিক সংহতি।

গত শুক্রবার রাতে ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফরাসি পরিচালক ইয়ান গঞ্জালেস, ফ্রান্সের মর্যাদাপূর্ণ সেজার পুরস্কারের জন্য তিনবার মনোনীত চিত্রগ্রাহক জ্যানে লাপোয়ারি, সংগীতশিল্পী ও সুরকার লিওনি পেরনে, গত বছর মঁগলফিয়াঁর দারজোঁ পুরস্কার জয়ী ‘হেয়ার, পেপার, ওয়াটার’ সিনেমার ভিয়েতনামিজ পরিচালক ত্রুয়ং মিন কুই। তাদের রায়ে দেওয়া হয়েছে মঁগলফিয়াঁ দ’র এবং মঁগলফিয়াঁ দারজোঁ।

আরও পড়ুন

নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি সিরিজ নিয়ে কেন ভারতে আপত্তি

২৬ নভেম্বর ২০২৬

উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার মঁগলফিয়াঁর দারজোঁ যৌথভাবে জিতেছে কঙ্গো প্রজাতন্ত্রের এলিসে সাওয়াসাওয়া পরিচালিত প্রামাণ্যচিত্র ‘এনাফ ইজ এনাফ’ এবং ভিয়েতনামের লে বাও পরিচালিত ‘হিয়ারিং’। অডিয়েন্স অ্যাওয়ার্ডও জিতেছে ‘এনাফ ইজ এনাফ’। উৎসবে প্রতিটি প্রদর্শনী শেষে দর্শকের দেওয়া ভোটে এ পুরস্কার চূড়ান্ত হয়েছে।

‘এনাফ ইজ এনাফ’ প্রসঙ্গে বিচারকরা বলেছেন, ‘উত্তর কিভুর মানুষের দুর্দশা নির্মাতা যে গুরুত্ব ও গভীর সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন, সেটি আমাদের বিশেষভাবে আলোড়িত করেছে।’

উৎসব কর্তৃপক্ষ এবং নঁতে আটলান্টিক বিমানবন্দরের পৃষ্ঠপোষকতায় ইয়াং জুরি অ্যাওয়ার্ড পেয়েছে আর্জেন্টাইন-আমেরিকান আলোকচিত্রী আলেসান্দ্রা সাঙ্গুইনেত্তি পরিচালিত প্রামাণ্যচিত্র ‘দ্য ইল্যুশন অব অ্যান এভারলাস্টিং সামার’। বিচারক ছিলেন নঁতে শহরের চার নারী বাসিন্দা।

থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যালচলচিত্র উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন