ফ্রান্সে নঁতে শহরে এখন হাড় হিম করা ঠান্ডা। এমন পরিবেশে থ্রি কন্টিনেন্টস
ফেস্টিভ্যাল জমিয়ে দিল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। দর্শক সমাগমে উত্তাপ ছড়াল কাতোরজা প্রেক্ষাগৃহে।
গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছিল এই প্রদর্শনী। আগামীকাল বিকাল
৪টা ১৫ মিনিটে সিনেমাতোগ্রাফ প্রেক্ষাগৃহে আবার দেখানো হবে এটি। নঁতে আসার আগে ভেনিস,
টরন্টো, লন্ডন, টোকিও ঘুরেছে চলচ্চিত্রটি।
রেট্রোস্পেক্টিভ
এবারের আসরে রয়েছে তুর্কি নির্মাতা জেকি দেমিরকুবুজের রেট্রোস্পেকটিভ।
দেখানো হচ্ছে তার একডজন সিনেম...