Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

সাংহাই চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:২৪
শেয়ার করুন:
সাংহাই চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

সাংহাই উৎসবের মঞ্চে ‘সাঁকোটা দুলছে’ সিনেমার কলাকুশলীরা। ছবি: মনপাচিত্র

২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত ‘সাঁকোটা দুলছে’। এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে সেরা চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডস পেয়েছে এ সিনেমা।

গত শনিবার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তখন মঞ্চে ছিলেন ‘সাঁকোটা দুলছে’র ইশতিয়াক আহমেদ জিহাদ, প্রযোজক মনোজ প্রামাণিক ও চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক। পুরস্কার জয়ের পর অনেকে অভিনন্দন জানিয়েছেন তাদের।

সাংহাই উৎসবপুরষ্কৃতসাঁকোটা দুলছে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    সাংহাই উৎসবের পুরস্কার হাতে প্রযোজক মনোজ প্রামাণিক (ছবি: মনপাচিত্র)

    এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে এশিয়ার উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে তুলে ধরা হয়। এবারের আসরে নির্বাচিত হয়েছে ১২টি চলচ্চিত্র। ‘সাঁকোটা দুলছে’ সেগুলোরই একটি। এর ইংরেজি নাম ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। এটি বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত। ১ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির সহযোগী প্রযোজক জার্মানির ক্রিস্টফ তোক। এর গল্প তিন তরুণীকে কেন্দ্র করে। চারপাশের কুসংস্কার ও ধর্মান্ধদের বিষোদগার থেকে বাঁচতে গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করে তারা; কিন্তু তাদের মধ্যে শুধু অন্ধ মেয়েটি বেরিয়ে আসতে পেরে মুখোমুখি হয় একটি হাতির। এতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক বেপারি, জয়িতা মহলানবীশ, মুনসিফ মিম।

    সাংহাই উৎসবের মঞ্চে ইশতিয়াক আহমেদ জিহাদ (ছবি: মনপাচিত্র)

    কান উৎসবের সমান্তরাল বিভাগ ৫৮তম ডিরেক্টরস ফোর্টনাইটে প্রদর্শিত থাইল্যান্ডের সম্পত চিডগাসর্নপংসে পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নাইন টেম্পলস টু হ্যাভেন’ জিতেছে সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কার। চীনের ‘হার ফার্স্ট টেস্ট’ সেরা চলচ্চিত্র এবং সেরা অভিনেত্রীর পুরস্কার দুটি বাগিয়ে নিয়েছে। এ ছাড়া ভারতের রিধাম জানভে পরিচালিত ‘হান্টার’স মুন’ জিতেছে সেরা চিত্রনাট্যের পুরস্কার।

    এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে জুরি সভাপতি ছিলেন সিঙ্গাপুরিয়ান নির্মাতা অ্যান্থনি চেন। গত ১২ জুন শুরু হওয়া ১০ দিনের সাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে গতকাল রবিবার। উৎসবটি পরিচালনা করেছে চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন। আয়োজনে চায়না মিডিয়া গ্রুপ ও সাংহাই মিউনিসিপ্যাল ​​পিপলস গভর্নমেন্ট।