পিয়ার্স ব্রসনানকে নিয়ে দু’ছত্র
বিনোদন ডেস্ক

পিয়ার্স ব্রসনান
১৯৯৫-২০০২ সাল পর্যন্ত চারটি চলচ্চিত্রে জেমস বন্ড চরিত্রে বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেন পিয়ার্স ব্রসনান। এগুলো হলো ‘গোল্ডেন আই’ (১৯৯৫), ‘টুমরো নেভার ডাইস’ (১৯৯৭), ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ (১৯৯৯) এবং ‘ডাই অ্যানাদার ডে’ (২০০২)।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আরও আছে ‘দ্য ফোর্থ প্রটোকল’ (১৯৮৭), ‘মিসেস ডাউটফায়ার’ (১৯৯৩), “দান্তে’স পিক” (১৯৯৭), ‘দ্য টমাস ক্রাউন অ্যাফেয়ার’ (১৯৯৯), ‘দ্য ঘোস্ট রাইটার’ (২০১০), ‘দ্য নভেম্বর ম্যান’ (২০১৪), ‘মামা মিয়া!’ (২০০৮)।
টিভি সিরিজ ‘ন্যানসি অ্যাস্টর’ (১৯৮২) এবং চলচ্চিত্র ‘দ্য ম্যাটাডর’-এর (২০০৫) জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে দুটি মনোনয়ন পেয়েছেন। মঞ্চনাটকে ক্যারিয়ার শুরুর পর ১৯৮২-১৯৮৭ সাল পর্যন্ত টিভি সিরিজ ‘রেমিংটন স্টিলে’ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।






