Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রঙিন সময়

রাভিনাকে নিয়ে রসিকতা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:২১
রাভিনাকে নিয়ে রসিকতা

রাভিনা ট্যান্ডন

বলিউডের ‘ওয়েলকাম’ সিরিজের তৃতীয় কিস্তি আসছে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নামে এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনের পুনর্মিলন ঘটেছে। আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে ‘টিপ টিপ বরসা পানি’ গানের এই জুটিকে।

মুম্বাইয়ের একটি স্টুডিওতে সিনেমাটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অক্ষয়কে জিজ্ঞেস করা হয়, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুভিতে একসঙ্গে কাজ করার সময় রাভিনার মধ্যে কী পরিবর্তন লক্ষ্য করেছেন। স্মৃতিচারণ করে নায়ক বলেন, ‘তিনি সবসময়ই খুব পেশাদার। আমার এখনো মনে আছে, আমরা একটি সিনেমার শুটিং করছিলাম। সূর্যাস্ত হতে তখন মাত্র ২৫-৩০ মিনিট বাকি। গ্রিনরুম ছিল অনেক দূরে। তাকে খুব দ্রুত পোশাক বদলে ফিরে আসতে হতো। কারণ, আলো ফুরিয়ে যাচ্ছিল। সময়মতো ফিরে আসা প্রায় অসম্ভব ছিল।’

এরপর অক্ষয় জানান, রাভিনা তখন এক অবিশ্বাস্য কাজ করেছিলেন। তিনি বলেন, ‘আমার এখনো মনে আছে, তিনি জেনারেটর ভ্যানে গিয়ে দ্রুত পোশাক বদলে ফিরে এসেছিলেন। তিনি একজন অসাধারণ অভিনেত্রী।’

এরপর রাভিনা ট্যান্ডনের অভিনেত্রী-কন্যা রাশা থাডানির প্রসঙ্গ টেনে অক্ষয় মজার ছলে বলেন, ‘তবে একটা জিনিস বদলেছে— আগে তিনি নায়িকা ছিলেন, এখন তিনি নায়িকার মা!’ অক্ষয়ের এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। তার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, তুষার কাপুর, যশপাল শর্মা, জনি লিভার, আফতাব শিবদাসানি, শ্রেয়াস তালপাড়ে, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক, পুনীত ইস্সার।

সিনেমার নামের সঙ্গে মিল রেখে জঙ্গলের আদলে সাজানো হয় অনুষ্ঠানের ভেন্যু। এর মধ্যে একটি দৃষ্টিনন্দন কৃত্রিম জলপ্রপাত ছিল আকর্ষণীয়। প্রয়াত নীরজ ভোরা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর গল্প লিখেছিলেন। ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

রাভিনা ট্যান্ডনওয়েলকাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise