Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

আজ ওয়ারফেজের ‘ট্রিবিউট অরিজিনালস’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:২৮
আজ ওয়ারফেজের ‘ট্রিবিউট অরিজিনালস’

ওয়ারফেজ ব্যান্ডের সংগীতশিল্পীরা - ওয়ারফেজের ফেসবুক পেজ

পপসম্রাট মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে ‘ট্রিবিউট অরিজিনালস’। আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এই কনসার্টে মাইকেল জ্যাকসনের গান নতুন আঙ্গিকে পরিবেশন করবে ওয়ারফেজ। এজন্য বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিয়েছে ব্যান্ডটি। পুরো অডিটোরিয়াম ব্যবহার করে মহড়াও করেছেন ওয়ারফেজের সদস্যরা। বিশ্বসংগীতের এ কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোর সুযোগ এই ব্যান্ডের কাছে বিশেষ আবেগের। বিশেষ পোশাক পরে হাজির হবেন তারা। পুরো আয়োজন ভাগ করা হবে দুই ভাগে। প্রথম অংশে মাইকেল জ্যাকসনের অন্তত ১২টি গান পরিবেশন করবে ওয়ারফেজ। এটি প্রায় এক ঘণ্টা ২০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত হতে পারে। এরপর থাকবে ২০ থেকে ৩০ মিনিটের বিরতি। দ্বিতীয় অংশে নিজেদের জনপ্রিয় গান নিয়ে মঞ্চে ফিরবে ওয়ারফেজ। এ অংশের দৈর্ঘ্য হবে প্রায় এক ঘণ্টা থেকে এক ঘণ্টা ১০ মিনিট।

কনসার্টের মঞ্চে ওয়ারফেজের সঙ্গে গিটারিস্ট-গায়ক গোলাম সাফিজ খানসহ আরও কয়েকজন অতিথি শিল্পী গান গেয়ে শোনাবেন। বান্দরবান থেকে আসা একটি কোরাস দল অংশ নেবে দুটি গানে। আয়োজকদের মতে, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের সম্পৃক্ত করার মধ্য দিয়ে এই আয়োজনে সম্প্রীতির বার্তা তুলে ধরা হবে। মাইকেল জ্যাকসনের ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ গানের মিউজিক ভিডিওতে থাকা ভরতনাট্যমের একটি অংশ বিশেষভাবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

আয়োজকদের পরিকল্পনায় কনসার্টের মঞ্চ হবে ভিন্ন ধরনের। বড়সংখ্যক শিল্পী ও পারফরমারের কথা মাথায় রেখে মঞ্চকে তিনটি স্তরে ভাগ করা হচ্ছে। ফলে দর্শকরা একই সঙ্গে গায়ক, বাদ্যযন্ত্রী, কোরাস ও নৃত্যশিল্পীদের পরিবেশনা স্পষ্টভাবে দেখতে পারবেন।

কনসার্টে ভিআইপি টিকিটধারীরা পাবেন মঞ্চের সামনে আসন, গুডি ব্যাগ ও ওয়ারফেজ সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ। পরের স্তর ‘লেজেন্ড সার্কেল’ হবে স্ট্যান্ডিং জোন। ‘গ্র্যান্ড ভিউ’ টিকিটধারীদের থাকতে হবে হল অব ফেমের গ্যালারি অংশে।

পপসম্রাটমাইকেল জ্যাকসনট্রিবিউট অরিজিনালসওয়ারফেজবিশ্বসংগীত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন