Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল

২৫ বছর পর আর্জেন্টিনার কাঠুরের ফেরা

জনি হক, নঁতে (ফ্রান্স) থেকে
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪
শেয়ার করুন:
২৫ বছর পর আর্জেন্টিনার কাঠুরের ফেরা

‘ডাবল ফ্রিডম’ সিনেমার দৃশ্যে মিসায়েল সাভেদ্রা

আর্জেন্টাইন চলচ্চিত্রকার লিসান্দ্রো আলোনসোকে খ্যাতি এনে দিয়েছিল ‘ফ্রিডম’। সেটি ২০০১ সালের কথা। ২৫ বছর পর এর সিক্যুয়েল হিসেবে ‘ডাবল ফ্রিডম’ বানিয়েছেন তিনি। আর্জেন্টিনার গ্রামীণ শ্রমজীবী মানুষের অনিশ্চিত কর্মপরিস্থিতি ও জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে এতে। ৪৮তম থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যালের স্পেশাল স্ক্রিনিং বিভাগে রয়েছে এটি।

যে সিনেমার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছিলেন, সেটির কেন্দ্রীয় চরিত্র কাঠুরে মিসায়েলের কাছে আবারও ফিরেছেন আলোনসো। কাঠ কাটার চেনা কাজ আর নিঃসঙ্গ জীবনযাপনের সঙ্গেই এখনো জড়িয়ে আছে সে। তবে গল্প এগোনোর সঙ্গে সেই একঘেঁয়ে জীবনে পরিবর্তন আসে। মিসায়েল চরিত্রে আবারও অভিনয় করেছেন মিসায়েল সাভেদ্রা। সিনেমাটিতে সময়কে তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে দেন নির্মাতা। সময়ের সঙ্গে বদলে যায় পরিচিত কিছু কাজের তাৎপর্য, বদলায় মানুষের মধ্যকার দূরত্বের অর্থ। ফিরে আসার আবেগ সবচেয়ে গভীর হয়ে ওঠে। বরং দর্শকের সামনে অনুভূতির নানা স্তর উন্মুক্ত রাখেন তিনি।

গত মঙ্গলবার রাতে ফ্রান্সের নঁতে শহরের কারতোজা প্রেক্ষাগৃহে ছিল ‘ডাবল ফ্রিডম’ সিনেমার প্রদর্শনী।

এদিকে থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যালের স্পেশাল স্ক্রিনিংস বিভাগে লাতিন আমেরিকা অঞ্চল থেকে আরও রয়েছে মেক্সিকান-কানাডিয়ান নির্মাতা নিকোলাস পেরেদার ‘এভরিথিং এলস ইজ নয়েজ’, আর্জেন্টিনার সান্তিয়াগো সেইনের ‘অল ইউ নিড টু মেক আ মুভি ইজ আ গান’। আসরে লাতিন আমেরিকার সিনেমার মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে লড়ছে আর্জেন্টিনার মারিয়া আপারিসিওর ‘সামটাইমস স্যাডনেস, সামটাইমস রেবেলিয়ন’, কলম্বিয়ার নিকোলাস রিংকন জিয়ের ‘ইলুমিনাদা’, ব্রাজিলের জোয়াও দুমান্সের ‘দ্য নাইট অ্যান্ড দ্য ডেজ অব মিগেল বার্নিয়ার’, আর্জেন্টাইন-আমেরিকান আলোকচিত্রী-নির্মাতা আলেসান্দ্রা সাঙ্গুইনেতির প্রামাণ্যচিত্র ‘দ্য ইল্যুশন অব অ্যান এভারলাস্টিং সামার’। চলচ্চিত্রের ঐতিহ্য সংরক্ষণে আয়োজিত পুনরুদ্ধার করা চলচ্চিত্রের বিভাগে আছে ব্রাজিলের প্রয়াত নির্মাতা সালোমাও ইসক্লিয়ারের ‘নর্থ এন্ড’ (১৯৫১)।

আরও পড়ুন

নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি সিরিজ নিয়ে কেন ভারতে আপত্তি

২৬ নভেম্বর ২০২৬

বিনামূল্যে ‘থ্রি কন্টিনেন্টস ক্যাফে’

প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি নঁতের কসমোপলিসে বসেছে বিনামূল্যে ‘থ্রি কন্টিনেন্টস ক্যাফে’। ২১ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা ছিল এটি। এতে গতকাল সন্ধ্যায় ছিল সংগীতশিল্পী ভিয়্যু ও মারিয়ামার অ্যাকুস্টিক কনসার্ট।

 

তিন বছর বয়স থেকে শিশুরা

‘তিন মহাদেশ উৎসবের পথে প্রথম পদক্ষেপ’ শীর্ষক বিশেষ আয়োজনের মাধ্যমে তিন বছর ও তার বেশি বয়সী শিশু এবং তাদের পরিবারের জন্য দেখানো হচ্ছে অ্যানিমেটেড তিনটি চলচ্চিত্র। চলচ্চিত্রের ভাষা ও চলমান চিত্রের শিল্পকলা সম্পর্কে শিশুদের ধারণা দিতে বিশেষ কর্মশালার আয়োজন থাকবে। এ ছাড়া নঁতে ও লোয়ার-আতলান্তিক অঞ্চলের নার্সারি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে। তাদের জন্য থাকছে বিশেষ শিক্ষামূলক উপকরণ।

স্পেশাল স্ক্রিনিংরঙিন সময়থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যালচলচিত্র উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন