আর্জেন্টাইন চলচ্চিত্রকার লিসান্দ্রো আলোনসোকে খ্যাতি এনে দিয়েছিল ‘ফ্রিডম’। সেটি ২০০১ সালের কথা। ২৫ বছর পর এর সিক্যুয়েল হিসেবে ‘ডাবল ফ্রিডম’ বানিয়েছেন তিনি। আর্জেন্টিনার গ্রামীণ শ্রমজীবী মানুষের অনিশ্চিত কর্মপরিস্থিতি ও জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে এতে। ৪৮তম থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যালের স্পেশাল স্ক্রিনিং বিভাগে রয়েছে এটি।
যে সিনেমার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছিলেন, সেটির কেন্দ্রীয় চরিত্র কাঠুরে মিসায়েলের কাছে আবারও ফিরেছেন আলোনসো। কাঠ কাটার চেনা কাজ আর নিঃসঙ্গ জীবনযাপনের সঙ্গেই এখনো জড়িয়...