Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

কতদিন এভাবে চলবে জানি না

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:৫০
কতদিন এভাবে চলবে জানি না

আজাদ আবুল কালাম। ছবি: সাজ্জাদ হোসেন

প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ২৫ বছর পূর্তি উদযাপনে ৩০ ও ৩১ জুলাই দুদিন উৎসব হবে। এ প্রসঙ্গে কথা বললেন প্রাচ্যনাটের ক্রিয়েটিভ ডিরেক্টর আজাদ আবুল কালাম। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান

কোন ভাবনা থেকে যাত্রা শুরু করেছিল প্রাচ্যনাট স্কুল?

প্রাথমিক ভাবনা ছিল যে, অনেকে নাটক ও থিয়েটার করতে চায়; কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। অভিনয় বা থিয়েটার করার ইচ্ছা থেকে অনেকেই আসত। তখন আমাদের মাথায় এলো— একটি প্রাথমিক শিক্ষা বা ওরিয়েন্টেশন যদি দেওয়া যায়, অন্তত একটা দক্ষতা যদি তৈরি হয়, তাহলে তাদের থিয়েটার শুরু করার সুবিধা হবে। ঘটনাক্রমে আমরা দলের চারজন নাট্য ও চারুকলা শিক্ষাদানের সঙ্গে যুক্ত ছিলাম। ভাবলাম, আমরাই শুরু করি। পরে যে যে ক্ষেত্রে দক্ষ লোক লাগবে, তাদের নিয়ে আসব। মূলত থিয়েটার করতে আগ্রহীরা যেন একটু প্রস্তুতি নিতে পারে, এটাই ছিল মূল উদ্দেশ্য।

২৫ বছর পর সেই ভাবনার কতখানি বাস্তবায়ন হয়েছে?

ভাবনার বাস্তবায়ন বলতে আমাদের চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে। প্রতি সেশনে নতুন নতুন বিষয় যুক্ত করা হয়। এখন যেমন কারিকুলামে থিয়েটারের পাশাপাশি সিনেমা, টেলিভিশন বা নানা মিডিয়াম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরেকটি বিষয় হলো, এর বিস্তার। আমরা যেখানেই কাজ করতে যাই, নাটকের দলগুলোতে প্রাচ্যনাট স্কুল থেকে বের হওয়া ছেলেমেয়েরা আছে। ঢাকার এমন কোনো দল নেই বললেই চলে, যেখানে প্রাচ্যনাটের প্রাক্তন শিক্ষার্থীরা নেই। তা ছাড়া চলচ্চিত্র, টেলিভিশন, নির্মাণ, সেট ও অন্যান্য ডিজাইন, স্ক্রিপ্ট রাইটিং— নানা ক্ষেত্রে গত দুই যুগের বেশি সময় ২৫টি ব্যাচের শিক্ষার্থীরা সফলভাবে কাজ করছে। সবাই তো আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে নাটকে পড়ার সুযোগ পায় না। সেদিক থেকে এটিকে একটি সাফল্য বলা যায়।

চব্বিশের জুলাইয়ের পর একধরনের গোষ্ঠী বা শ্রেণিকে দেখছি, যারা ভেতরে ভেতরে প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ এবং এসব সংস্কৃতিচর্চার বিপক্ষে অবস্থান নিয়ে এগুলোকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়

এ যাত্রায় কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন?

বড় একটি সংকট হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমরা শিক্ষার্থীদের ওপর বেশি ফি-র চাপ দিতে পারি না। তাই প্রাচ্যনাটের সঙ্গে যুক্ত আমরা যারা শিক্ষকতা করি, তারা কোনো অর্থ গ্রহণ করি না। বাইরে থেকে শিক্ষক হিসেবে যাদের আনা হয়, তাদেরও খুব নামমাত্র যাতায়াত খরচ দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক বা বড় বড় প্র্যাকটিশনার্স এই সামান্য সম্মানী জেনেও আনন্দ ও আগ্রহ নিয়ে শেখাতে এগিয়ে আসেন। এ ছাড়া সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পরিবারগত অসম্মতি বা সন্ধ্যার পর বাড়ি ফেরার ভয় থাকে। দ্বিতীয়ত, আমাদের নিজস্ব কোনো স্থায়ী জায়গা নেই, ভাড়া করে চালাতে হয়। দিন দিন জায়গার ভাড়া বাড়ছে। কতদিন এভাবে চলবে জানি না।

কখনো কোনো বাধার মুখোমুখি হতে হয়েছে?

প্রত্যক্ষ বাধার মুখোমুখি হতে হয়নি, তবে দৃষ্টিভঙ্গিগত কিছু সমস্যা মোকাবিলা করতে হয়েছে, এখনো করছি। নাটক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা কথা প্রসঙ্গে একধরনের তাচ্ছিল্য বা প্রতিক্রিয়াশীল মনোভাব দেখা যায়। থিয়েটার বা নাট্যচর্চাকে সবসময়ই আমরা একধরনের শক্তি হিসেবে দেখি। একটি সংস্কৃতিচর্চা বা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু বিপরীতমুখী দৃষ্টিভঙ্গির মানুষ সবসময়ই থাকে। বিশেষ করে চব্বিশের জুলাইয়ের পর একধরনের গোষ্ঠী বা শ্রেণিকে দেখছি, যারা ভেতরে ভেতরে প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ এবং এসব সংস্কৃতিচর্চার বিপক্ষে অবস্থান নিয়ে এগুলোকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়।

শিক্ষায় তো গবেষণা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নাট্য গবেষণার ক্ষেত্রে প্রাচ্যনাট স্কুল কী ভূমিকা রাখছে?

যেহেতু এটি মাত্র ছয় মাসের একটি কোর্স, তাই কারিকুলাম অনুযায়ী সরাসরি শিক্ষার্থীদের ওপর গবেষণা চাপিয়ে দেওয়া মূল লক্ষ্য নয়। তবে প্রাচ্যনাটের প্রাক্তন ও বর্তমান সদস্যরা নিজেদের তাগিদে বিভিন্ন বিষয়ে গবেষণা করছে। বিশ্ববিদ্যালয় পর্যায় বা মাস্টার্সের কাজ করার সময় যাদের গবেষণার প্রয়োজন হয়, তাদের আমরা সবসময় সহযোগিতা করি এবং তথ্য দিয়ে সাহায্য করি।

আগামীর দিনের ভাবনা বা পরিকল্পনা কী?

এখন মূল ভাবনা হলো স্কুলটির প্রসার ঘটানো। বর্তমানে এটি ঢাকা শহর তথা এলিফ্যান্ট রোডকেন্দ্রিক। এটিকে প্রসারিত করে ঢাকার অন্য জায়গায় এর শাখা তৈরি করা যায় কি না, সেটি নিয়ে আমরা ভাবছি। কারিকুলাম উন্নয়নের পাশাপাশি সরকারি বা উপানুষ্ঠানিক শিক্ষাকাঠামোর সঙ্গে এর কোনো সংযোগ ঘটানো যায় কি না, অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে একটি আনুষ্ঠানিক সংযোগ তৈরির বিষয় নিয়েও আমাদের চিন্তাভাবনা চলছে।

ডিরেক্টরআজাদ আবুল কালামপ্রাচ্যনাটক্রিয়েটিভ ডিরেক্টর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি