টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটি

টেলিভিশন নাট্যকার সংঘের সদস্যরা। ছবি : সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বিবার্ষিক সাধারণ সভা। সভায় ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নির্মাতা শিহাব শাহীন এবং সাধারণ সম্পাদক নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন। গত শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংগঠনটির সাধারণ সভা হয়। সভা শেষে আগামী দুই বছরের নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহসাধারণ সম্পাদক হয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়। সাংগঠনিক সম্পাদক প্রভাত আহমেদ, অর্থ সম্পাদক পাপ্পু রাজ, অফিস সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান এবং প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল।
এ ছাড়া আইন ও কল্যাণ সম্পাদক আফরিন জেসিকা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মারুফ হোসেন সজিব এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতাকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সদস্যরা।






