ফিরোজা বেগমকে হারানোর এক যুগ
বিনোদন ডেস্ক

নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম
বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ৮৪ বছর বয়সে মারা যান উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর অনুরাগ।
ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় অল ইন্ডিয়া রেডিওতে গান করার সুযোগ পান তিনি। মাত্র ১১ বছর বয়সে তার গান শুনে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ‘মেয়েটি একদিন অনেক বড় গায়িকা হবে।’
পরে নজরুলের কাছ থেকে গানের তালিমও নেন ফিরোজা। ১৯৪৯ সালে তার প্রথম রেকর্ড প্রকাশিত হয়। সংগীতে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদক, একুশে পদক, শিল্পকলা একাডেমি স্বর্ণপদক, ভারতের বঙ্গ সম্মাননাসহ বহু পুরস্কারে ভূষিত হন তিনি।






