Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

জাফর পানাহির সাজা বহাল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৫১
শেয়ার করুন:
জাফর পানাহির সাজা বহাল

জাফর পানাহি। ছবি: কান উৎসব

ইরানের খ্যাতিমান নির্মাতা জাফর পানাহিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এক বছরের কারাদণ্ড ও দুই বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক সংগঠন বা গোষ্ঠীর সদস্যপদ গ্রহণে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পূর্বঘোষিত রায়ের বিরুদ্ধে জাফর পানাহির আপিল খারিজ করে সেই সাজা বহাল রেখেছে বিচারক ইমান আফশারির নেতৃত্বাধীন তেহরানের ইসলামি বিপ্লবী আদালতের ২৬ নম্বর শাখা।

জাফর পানাহির আইনজীবী মোস্তফা নিলি সাংবাদিকদের জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে নোটিস পাওয়ার ২০ দিনের মধ্যে তেহরান প্রাদেশিক আপিল আদালতে আপিল করা যাবে।

অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, সরকারবিরোধী বিতর্কিত, চলচ্চিত্র নির্মাণ, নিরাপত্তা-সংক্রান্ত মামলায় দণ্ডিত কয়েক আসামিকে সমর্থন, বিক্ষোভ-প্রতিবাদকে সমর্থন, ‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগানের প্রতি সমর্থন, ট্রাকচালকদের ধর্মঘট নিয়ে একটি বিবৃতিতে সই করা, দেশের পরিস্থিতিকে নেতিবাচকভাবে উপস্থাপন এবং মৃত্যুদণ্ড ঘোষণা ও কার্যকরের প্রতিবাদে জাতীয় সংগীত গাওয়ার একটি ভিডিও আবার প্রকাশ করা।

ইরানের স্বাধীন চলচ্চিত্র সাংবাদিক মনসুর জাহানি মনে করেন, অভিযোগপত্রের বিবরণ এবং রায় থেকেই স্পষ্ট, জাফর পানাহি কোনো নির্দিষ্ট রাজনৈতিক আন্দোলন, দল বা মতাদর্শিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত নন। মামলার নথি এবং তার প্রকাশ্য অবস্থান থেকে যে চিত্রটি উঠে আসে তা হলো, বিভিন্ন মত ও গোষ্ঠীর প্রতি সমর্থন এবং সবার মতপ্রকাশ ও প্রতিনিধিত্বের অধিকারের পক্ষে তিনি।

২০২৫ সালের মে মাসে কান উৎসবে স্বর্ণ পাম জয়ের পর দেওয়া বক্তব্যে রাজনৈতিক বা বুদ্ধিবৃত্তিক মতপার্থক্য নির্বিশেষে সব ইরানির প্রতি সংহতি ও সমর্থনের ওপর জোর দিয়েছিলেন জাফর পানাহি।

জাফর পানাহিইরাননির্মাতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে