Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

পূজায় ৩ সিনেমা বড় পর্দায়

মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪
পূজায় ৩ সিনেমা বড় পর্দায়

(বাঁ থেকে) নানজীবা তোরসা, শ্যামল মাওলা, আজিজুন মীম, জয় চৌধুরী ও মৌ খান

দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে তিনটি নতুন বাংলা সিনেমা– ‘কাট-পিস’, ‘চিরকুট’ ও ‘স্নেহের বন্ধন’। লিখেছেন মীর রাকিব হাসান

 

নব্বই দশকে অনুপ্রাণিত ‘চিরকুট’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দর্শকের মন জয়ের পর এবার ‘চিরকুট’ নিয়ে আসছেন অভিনেতা শ্যামল মাওলা। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন নবাগতা আজিজুন মীম। নব্বই দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব। গল্প ও চিত্রনাট্য তারই লেখা। সেই সময়ের ক্যাম্পাসজীবন, বন্ধুত্ব, প্রেম, আবেগ ও স্মৃতি তুলে ধরা হয়েছে এতে।

পরিচালকের লক্ষ্য, অতীতের ক্যাম্পাসজীবনের অভিজ্ঞতার সঙ্গে বর্তমান প্রজন্মের দর্শকের সংযোগ তৈরি করা। সময়ের ব্যবধানের কারণে নব্বই দশকের পোশাক, ক্যাম্পাসের পরিবেশ ও জীবনযাপনের নানা অনুষঙ্গ পর্দায় ফুটিয়ে তোলা ছিল কষ্টসাধ্য কাজ। ‘চিরকুট’ যেন দর্শককে অতীতের দিনগুলোয় ফিরিয়ে নিয়ে যায়, সেই চেষ্টা করেছেন নির্মাতারা।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টুসহ অনেকে। গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার ও স্নেহাশিস চক্রবর্তী অভি।

 

নারী নির্মাতার ‘কাট-পিস’

অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের গল্প নিয়ে নারী নির্মাতা ইফফাত জাহান মম পরিচালনা করেছেন ‘কাট-পিস’। দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। এর মধ্যে রয়েছে ঢাকার মিরপুরে স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখা। সিনেমাটিতে মালা নামে মিরপুরের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন নানজীবা তোরসা। মেয়েটি চঞ্চল, কিছুটা লাজুক এবং আঞ্চলিক টানে কথা বলে। প্রেমে পড়ে তার আচরণে যেমন আবেগ থাকে, তেমনই প্রয়োজনে ধমকাতেও জানে সে।

তোরসার মতে, সিনেমাটির গল্প বাস্তবধর্মী। গার্মেন্টের একজন ঝুট ব্যবসায়ীর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মোড়কে দেখা যাবে সিন্ডিকেট, দ্বন্দ্ব ও সংঘাতের চিত্র। ঝুট ব্যবসাকে ঘিরে সিন্ডিকেট, দ্বন্দ্ব ও সংঘাতের প্রভাব ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক জীবনে কীভাবে পড়ে, সেটি উঠে এসেছে সিনেমায়।

তোরসা বলেছেন, ‘মালা হয়ে বড় পর্দায় আসা আমার জন্য খুবই বিশেষ। দর্শকের ভালোবাসা ও সমর্থনই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মীসহ অনেকে।

 

পারিবারিক গল্পে ‘স্নেহের বন্ধন’

সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ‘স্নেহের বন্ধন’ মুক্তি পাচ্ছে ১৪টি প্রেক্ষাগৃহে। এর গল্পে রয়েছে পারিবারিক সম্পর্ক, আবেগ ও টানাপড়েন। কামরুজ্জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। এ ছাড়া আছেন শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী ও রিনা খান। প্রযোজনায় মো. শাহ আলম।

চিরকুটস্নেহের বন্ধনকাট-পিসপ্রেক্ষাগৃহরঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ